বুধবার বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, জেলায় সাজ সাজ রব

২৪ জানুয়ারি প্রশাসনিক সভা করতে পূর্ব বর্ধমান জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সফর ঘিরে সাজ সাজ রব জেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী বুধবার অর্থাৎ ২৪ জানুয়ারি প্রশাসনিক সভা(Administrative Meeting) করতে পূর্ব বর্ধমান জেলায়(Purba Burdwan District) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ওইদিন তিনি বর্ধমান শহরের(Burdwan Town) গোদার মাঠে সভা করবেন। সেই সঙ্গে ওই দিন ১০০টির বেশি রাস্তা সংস্কারের কাজের শিলান্যাস করবেন তিনি। এছাড়া বহু রাস্তার উদ্বোধনও করবেন। পাশাপাশি বর্ধমান শহরে নতুন প্রশাসনিক ভবনেরও উদ্বোধন করবেন তিনি। জেলাশাসকের অফিসের পাশেই ওই অনতুন প্রশাসনিক ভবন তৈরি হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই দিন মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন। তবে সব থেকে বেশি নজর থাকবে বর্ধমান শহরের পাশেই দামোদর নদের ওপর একটি সেতু তৈরির দিকেই। বুধবার এই নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জেলার অন্যতম মহকুমা শহর কালনার পাশে গঙ্গার বুকে একটি নতুন সেতু নির্মাণ নিয়েও সেদিন বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। 

পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজী(DM Purnendu Maji) জানিয়েছেন, ’২৪ তারিখ মুখ্যমন্ত্রী আসবেন বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। জেলার প্রত্যন্ত এলাকার রাস্তাও সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার বাসিন্দারা ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে বেহাল রাস্তাগুলির কথা জানিয়েছিলেন। খতিয়ে দেখে ওই রাস্তাগুলি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি দফতরের সঙ্গে একাধিকবার বৈঠক করে রিপোর্ট তৈরি করা হয়েছে। জেলা ভবিষ্যনিধি প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ বিভিন্ন প্রকল্পে এগিয়ে রয়েছে। পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তিতেও জেলা প্রথম সারিতে রয়েছে। জল জীবন মিশন প্রকল্পে পূর্ব বর্ধমান পিছিয়ে ছিল। সেই কাজেও গতি বাড়ানো হয়েছে। আমি নিজে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। জমি নিয়ে কিছু এলাকায় সমস্যা ছিল। সেই সমস্যা সমাধান হয়ে গিয়েছে। তাই জেলায় উন্নয়নমূলক কাজ নিয়ে আশাকরি আমরা মুখ্যমন্ত্রীর কাছে ভালো ছবিই তুলে ধরতে পারবো।’

তবে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সব থেকে বেশি আমজনতা উৎসুক হয়ে আছে দামোদর নদে নতুন সেতু তৈরির বিষয়টি নিয়ে। কেননা এই নতুন সেতু নির্মাণের দাবি বহুদিন ধরে রয়েছে। কৃষক সেতুর বিকল্প হিসেবে সেটি তৈরির দরকার রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সেতু তৈরির কথা ঘোষণা করেন কি না সেদিকে অনেকেই তাকিয়ে রয়েছেন। এছাড়া কালনায় ভাগীরথীর উপর সেতু তৈরির পরিকল্পনা বহুদিন ধরেই রয়েছে। ওই এলাকায় সেতুর জন্য অধিকাংশ জমি অধিগ্রহণও শেষ হয়ে গিয়েছে। এই সেতু তৈরি নিয়েও মুখ্যমন্ত্রী কী বার্তা দেন তা জানতেও অনেকেই আগ্রহী রয়েছেন। তবে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মিষ্টিহাব, মাটিতীর্থ ও কৃষিকথা নিয়ে অস্বস্তি রয়েছে জেলা প্রশাসন মহলে।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো