১০ লক্ষ Jobcard Holders-দের পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে কাজ

রাজ্যে Jobcard Holders-দের সংখ্যা ১০ লক্ষ। এবার এদেরকেই পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে কাজ দিতে চলছে মমতার সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) প্রাক্কালে গ্রাম বাংলার(Rural Bengal) মানুষদের জন্য বড় পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের গ্রামীণ এলাকায় যে সাড়ে ১১ হাজার কিলোমিটার রাস্তা পথশ্রী(Pathasree) ও রাস্তাশ্রী(Rastasree) প্রকল্পের মাধ্যমে গড়ে তোলা হবে সেখানে ১০০ দিনের কাজের প্রকল্পের যে সব Jobcard Holders’রা আছেন তাঁদের কাজ দেওয়া হবে। রাজ্যে এমন Jobcard Holders-দের সংখ্যা ১০ লক্ষ। অর্থাৎ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১০ লক্ষ মানুষকে আয়ের মুখ দেখাতে চলেছে। সন্দেহ নেই যখন কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখে গ্রাম বাংলার মানুষকে পেটে লাথি মেরে তাঁদের মুখের ভাত কেড়ে নেওয়ার কৌশল নিয়েছে তখন মমতার সরকার সেই মানুষদের মুখে ভাত তুলে দিয়ে পাল্টা বার্তা দিচ্ছে।

আরও পড়ুন হাওড়ার স্টেশনের চাপ কমাতে নয়া টার্মিনাল ডানকুনিতে

 বিগত এক বছর ধরে বন্ধ ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে মোদি সরকার। মূলত গ্রাম বাংলার মানুষকে ভাতে মারার মাধ্যমেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে জব্দ করতে এই পথে হাঁটা দিয়েছে মোদি সরকার। এই আবর্তে গ্রামীণ মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মমতার সরকার যে পদক্ষেল নিল তা রীতিমত কুর্নিশ যোগ্য। ১০০ দিনের প্রকল্পের Jobcard Holders-দের কাজ দিতে আগেই পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের বরাত পাওয়া ঠিকাদারদের নির্দেশ দিয়েছিল বিভিন্ন জেলা পরিষদ। কিন্তু তারপরেও দেখা যাচ্ছিল সেই নিয়ম ঠিকমতন পালন হচ্ছে না। তাই এবার রাজ্যের শীর্ষ স্তরে থেকে নিয়ম জারি করে দেওয়া হল যে, পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে যত কাজ হবে সেখানে এই ১০ লক্ষ Jobcard Holders-দের কাজ দেওয়া হবে।

আরও পড়ুন এপ্রিলে পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী, উদ্বোধন করতে পারেন জগন্নাথ ধামের

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ মার্চ সিঙ্গুর থেকে সাড়ে ১১ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরির কাজের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২২টি জেলায় তৈরি হবে কিংবা সংস্কার হবে এই সাড়ে ১১ হাজার কিমি রাস্তা। এখন মমতার সরকারের সিদ্ধান্তে আগামী দু’মাসে এই প্রকল্পের মাধ্যমে ব্যাপক কাজের সুযোগ তৈরি হবে গ্রাম বাংলাজুড়ে। রাস্তা তৈরি এবং মেরামতির জন্য অনেক অদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। সেই শূন্যস্থানই পূরণ করা হবে রাজ্যের ১০০ দিনের কাজের প্রকল্পের ১০ লক্ষ Jobcard Holders-দের মাধ্যমে। সেই অর্থে এই প্রকল্প ডবল বেনিফিট নিশ্চিত করবে। একদিকে গ্রামের রাস্তা তৈরি হবে, অন্যদিকে, কাজ পাবেন সেই গ্রামেরই জবকার্ডধারী অদক্ষ শ্রমিকরা। একদিকে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ, পাশাপশি বাংলার মানুষের স্বার্থ রক্ষা করতেই এই পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। Jobcard Holders-দের এই প্রকল্পে বেশি করে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। সেই অনুযায়ী ইচ্ছুক Jobcard Holders-দের নামের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বিডিওদের।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?