সোনম ওয়াংচুককে নিয়ে উদ্বিগ্ন তৃণমূলনেত্রী মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বচ্ছ পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস রোখা ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। টানা অনশন করাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তারপরেই সোনমের অনশন ভাঙতে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের হয়। যার ভিত্তিতে কেন্দ্রকে হাইকোর্ট নির্দেশ দেয় অবিলম্বে সোনমের অনশন ভাঙতে, তার জন্য যা করার করুন। তারপরেই আজ, শনিবার দেখা যায় দিল্লি পুলিশকে সোনমের অনশন ভেঙে সফদরজং হাসপাতালে ভর্তি করতে। আর এই ঘটনাতে উদ্বিগ্ন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। উনি তো শুধু সরকারের সঙ্গে আলোচনা চেয়েছিলেন। কিন্তু গত কয়েক সপ্তাহে অনশন করেও সরকারের নীরবতা ছাড়া কিছুই পাননি। ঠিক যেভাবে দেশের হাজার হাজার ছাত্র-যুবদের প্রশ্নে সরকার নীরব রয়েছে, সেভাবেই সোনমের ক্ষেত্রেও নীরব। গণতন্ত্রে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসা উচিত। এভাবে নীরব থাকা যায় না। সোনমকে অবিলম্বে বেসরকারি হাসপাতালে সরানোর অনুমতি দেওয়া হোক। দরকারে আমজনতা খরচ চালাবে। আসলে জনগণের আস্থা অর্জন করা যায় শুধু দায়িত্ববোধ এবং গণতন্ত্রকে সম্মান করে। শান্তিপূর্ণ আন্দোলনকে এভাবে দমন করে নয়। যে সরকার বিরুদ্ধ স্বরকে গণতন্ত্রের অংশ হিসেবে না দেখে হুমকি হিসাবে দেখে, সেই সরকারকে অন্তত বিশ্বাস করা যায় না।’

আরও পডুন: হিন্দু সেজে মন্দিরে নাবালিকাকে বিয়ের অভিযোগ, ঝাড়খণ্ডে গ্রেফতার মুসলিম ব্যক্তি

সোনমের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ার জেরে উদ্বিগ্ন হয়ে পড়ে গোটা দেশ। দলমত নির্বিশেষে দিল্লির যন্তর মন্তরে সোনমের সঙ্গে দেখা করতে যান কেজরিওয়াল, পবন খেরা, ডিম্পল যাদব, অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কররা। এদিকে সোনমের অনশন ভেঙে পুলিশ হাসপাতালে ভর্তি করায় পাল্টা কর্মসূচির ঘোষণা করেছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপক। তিনি জানিয়েছেন, সোনমের বদলে এবার তিনি অনশনে বসবেন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর