জ্বর গায়েই সভা মমতার, উন্নয়নের খতিয়ান তুলে ধরে কেন্দ্রকে নিশানা

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার সাঁতরাগাছি থেকে কয়েকশো কোটি টাকা প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০১ জ্বর গায়ে নিয়েই সভায় বক্তৃতা দিতে শুরু করেন তিনি। বক্তৃতায় এদিন কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দেন, আগামী লোকসভা ভোটে বিজেপিকে এক চুল জমি ছে়ড়ে দেবেন না তিনি।

এদিন হাওড়া জেলা জুড়ে ৭০০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন কেন্দ্রকে নিশানা করেই মুখ্যমন্ত্রী জানান, ‘আমি জমিদার নই, জোতদার নই। আমি পাহাড়াদার। আমি গুলির সঙ্গে লড়াই করে বেঁচে আছি। আমার সারা শরীরে চোট। তবু আমি কাজ করা থামাইনি।‘ একইসঙ্গে তিনি জানান, কেন্দ্রের কাছে এক লক্ষ ১৬ হাজার কোটি টাকা পায় বাংলা। মা বোনেরা যেমন সংসার চালায়, আমি তেমনভাবে সংসার চালাই। কোনও মা বোনেদেরকে বঞ্চিত হতে দেব না। আগে ১২ লক্ষ মানুষকে উত্তরবঙ্গের জন্য বিভিন্ন পরিষেবা দিয়ে এসেছি। আজ দেড় লক্ষ মানুষকে দেওয়া হল। প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি বার বার। কিন্তু কেন্দ্রের প্রাপ্য টাকা পাইনি। এদিন হাওড়ার সভা থেকে বিভিন্ন প্রকল্পে উন্নয়নের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, হাওড়া জেলায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। সাড়ে পাঁচ হাজার শিল্প কারখানা তৈরি হয়েছে। সেখানে ৬৭ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। মেধাবী ছাত্রছাত্রীদের চাকরিতে প্রস্তুতির জন্য যোগ্যশ্রী প্রকল্পের কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, শুধুমাত্র তপসিলী জাতি ও উপজাতিদের জন্যই নয়, সাধারণ ছাত্রছাত্রীদের জন্যও ৫০টি সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে।

রাজ্যের বকেয়া টাকা আদায়ে আন্দোলন জারি থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্য দিয়েই। মৃত্যুও বলে আন্দোলনের মধ্য দিয়েই। আমার নামই আন্দোলন, সংগ্রাম।‘ এদিন বক্তৃতা শুরুর পর্বে নিজের শরীর খারাপের কথা বললেও বক্তৃতা শেষে মুখ্যমন্ত্রী জানান, মানুষের মাঝে এসে তাঁদের সঙ্গে কথা বলতে বলতে জ্বর ছেড়ে গিয়েছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর