অশান্তির আবহে মালদার ইংরেজবাজারে প্রথম রোড শো মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংরেজবাজার : মানিকচক, মালতিপুর ও গাজোলে জনসভা সেরে ইংরেজবাজারে মিছিলে পা মিলিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজবাজারের প্রার্থীকে নিয়ে মালদার কলেজ মোড় থেকে শুরু হয়েছে মিছিল। সুকান্ত মোড় পর্যন্ত রোড শো চলবে। ফোয়ারা মোড়, নেতাজি মোড়, ফুলবাড়ি, পাকুড়তলা মোড় হয়ে কবি সুকান্ত মোড়ে শেষ হবে তৃণমূলনেত্রীর এই মিছিল। এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে কর্মী সমর্থকরা। 

এসআইআর-এ নাম বাদ যাওয়ার প্রতিবাদে অশান্তির আগুন ছড়িয়েছিল মালদাতেই। উস্কানি দেওয়ার অভিযোগে মিম ও আইএসএফ নেতা গ্রেফতারও হয়েছে। এই আবহেই আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম মিছিল মালদাতেই করলেন তৃণমূল নেত্রী। তাঁকে চোখের দেখা দেখার জন্য কর্মী সমর্থকরা তো বটেই রাস্তার পাশেও মানুষের ঢল নেমেছিল। কখনও হাত জোর করে, কখনও হাত নেড়ে জনসাধারণের ভালোবাসা গ্রহণ করেছেন তিনি। প্রায় ৩ কিলোমিটার রাস্তা হেঁটে যান তিনি। রাস্তার পাশে বহু মানুষ ফোনে ছবিও তোলেন। দেখে বোঝার উপায় নেই মালদাতেই কয়েকদিন আগে অশান্তির আগুন ছড়িয়েছে।

শনিবার মানিকচক, রতুয়া ও মালতীপুর এবং গাজোলে তিনটিতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রতুয়া ও মালতীপুরের প্রার্থীদের নিয়ে একসঙ্গেই হয় নির্বাচনী প্রচার। এদিন মালদার তিনটি সভা থেকে বিজেপিকে পরাস্ত করার ডাক দিয়েছেন তিনি। কংগ্রেসকেও নিশানা করেছেন তিনি। বলেছেন, এসআইআরের প্রতিবাদে সামিল হয়নি কংগ্রেস। এখন নির্বাচনের সময় ভোট চাইতে এসেছে। বিজেপির একদিকে মুখ, অন্যদিকে মুখোশ বলে নিশানা করেছেন। ভোট গণনার দিন কড়া পাহাড়ার কথা বলেছেন। তাঁর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার মিথ্যেবাদী। 

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের