খাতড়ার সভা থেকে বিজেপিকে নিশানা মমতার

পুরুলিয়ার পরে বাঁকুড়া। জঙ্গলমহল সফরে বেড়িয়ে এদিন মল্লভূমের মাটিতে দাঁড়িয়ে মমতা ছত্রে ছত্রে নিশানা বানিয়েছেন বিজেপিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ার(Purulia) পরে বাঁকুড়া(Bankura)। জঙ্গলমহল(Jungalamahal) সফরে বেড়িয়ে এদিন অর্থাৎ বুধবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বিজেপির বিরুদ্ধে তাঁর আক্রমণ বজায় রাখলেন। উনিশের লোকসভা ভোটে এই বাঁকুড়া জেলারই ২টি লোকসভা কেন্দ্র দখল করেছিল বিজেপি। এবার ২৪’র ভোটে সেই দুই আসন বিজেপির থেকে ছিনিয়ে নিতে মাঠে ঝাঁপাচ্ছে মল্লভূমের জোড়াফুল শিবির। সেই মল্লভূমের মাটিতে দাঁড়িয়েও এদিন মমতা ছত্রে ছত্রে নিশানা বানিয়েছেন বিজেপিকে। এদিন খাতড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘ওরা গরীব লোক, বাউরি, তফসিলি, দলিত, ক্রিশ্চিয়ান, হিন্দুদের বঞ্চিত করেছে। গরীব মানুষের মাথার ছাদটাও ওরা কেড়ে নিয়েছে। নির্বাচনের আগে কিছু মানুষ আসে। মানুষকে ভুল বোঝায়। এঁদের চক্রান্তে পা দেবেন না। বাঁকুড়ার দুটি লোকসভা আসনে গতবার  বিজেপি(BJP) জিতেছিল, তারপর আর খোঁজ নেয়নি। এবারও আসবে ভুল বোঝাতে, কিন্তু ওদের মিথ্যে কথা বিশ্বাস করবেন না।’

এর পাশাপাশি মমতা এদিন তুলনা টেনেছেন লক্ষ্মীর ভান্ডার নিয়েও। বলেছেন, ‘বিজেপির কয়েকটা রাজ্যে আমাদের মতো লক্ষ্মীর ভান্ডার করেছে, কিন্তু তা দেওয়া হচ্ছে পরিবারের যে কোনো একজনকে। আর আমরা পরিবারের সকল মহিলাকে দিচ্ছি। ওরা শুধু এক মহিলার হাতে টাকা দেয়, তাও ভোটের পর থাকবে না। আমরা পরিবারের সব মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিই। বাঁকুড়া জেলা মনে রাখবেন আগে এসব এলাকায় রক্তপাত হত। আমরা সরকার আসার পর থেকে এখানে শান্তি এসেছে। মানুষ স্কুলে যাচ্চ্ছে, ভালো আছে। শান্তিতে আছে। আমরা ডানকুনি থেকে রঘুনাথপুর পর্যন্ত ফ্রেট করিডোর তৈরি হবে। রাস্তার দুই ধারে ধরে শিল্প হবে। ৫৯ লক্ষ মানুষকে ১০০ দিনের কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র। সেই টাকা আমরা দিচ্ছি। ৭ লক্ষ ৪১ বাড়িতে জলস্বপ্ন প্রকল্পে ইতিমধ্যেই জল পৌঁছেছে। ৩ কোটি পড়ুয়া স্কলারশিপ পেয়েছে। আশা-আইসিডিএস কর্মীদের মৃত্যু হলে পরিজনদের ২ লক্ষ টাকা করে টাকা দেবে রাজ্য। আদিবাসীদের সারি ও সারনাদের স্বীকৃতি না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব। আমার ভাণ্ডারে অনেক কিছু আছে, খুলব নাকি ভান্ডার, সিঙ্গুর সিঙ্গুরই, নন্দীগ্রাম নন্দীগ্রামই। অজান্তে যদি কোনও কাজ হয়ে থাকে সেটাকেও সমর্থন করি না।’

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘এ বার আবার ভোটের আগে আসবে গ্যাসবেলুন ফোলাবে। ওই গ্যাসবেলুনে ফুটো করে দিতে হবে। পাগড়ি দেখলেই খলিস্তানি আর মুসলমান দেখলেই পাকিস্তানি? আর তোমরা কী? বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের ওপর অত্যাচার হয়। আমরা আদিবাসীদের ওপর অত্যাচার হতে দেব না। আমরা আদিবাসীদের জন্য বিশেষ আইন করেছি। আমরা আদিবাসীদের জমি দখল করতে দেব না। সারি আর সারনা ধর্মকে স্বীকৃতি না দিলে আমরা বড় আন্দোলন করব। কেন্দ্রকে চিঠি লিখেছি। কুড়মি সম্প্রদায় কোথায় থাকে তার একটা সমীক্ষা করছি। আদিবাসী শংসাপত্র নিয়েও সমস্যা দূর হবে দুয়ারে সরকারে অভিযোগ করলে। চাই তো অনেক কিছুই কিন্তু কেন্দ্র দেয় না। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বাংলায় উঠুক গর্জন। ওরা বলছে ইউনিভার্সাল সিভিল কোড করতে হবে। মাংস খাওয়া যাবে না। মাছ খাওয়া যাবে না। কী পোশাক পরবে মেয়েরা, সব ওরা ঠিক করে দেবে। সিঙ্গুর হল সিঙ্গুর, নন্দীগ্রাম হল নন্দীগ্রাম, এক এক জায়গার এক একটা জায়গার আলাদা আলাদা চেহারা মনে রাখবেন, একটার সঙ্গে আর একটার তুলনা করে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ভুল করবেন না। কোথাও রক্ত ঝরুক আমি চাই না। যারা যারা বড় কথা বলে বেড়াচ্ছে, খুলব ভান্ডার? ভান্ডারে কিন্তু অনেক কিছু জমা আছে।  ভান্ডার যখন খুলব তখন বুঝতে পারবেন কোনটা ভুল কোনটা ঠিক। আমি জ্ঞানত কোনও ভুলকে প্রশ্রয় দিই না। যখন জানতে পারি সবরকম সাহায্য করি।’

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা