প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৮ বছর আগে নিজের হাতে এঁকে প্রতীক নির্বাচন কমিশনে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নামটাও ছিল তাঁর দেওয়া, তৃণমূল কংগ্রেস। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরের সঙ্গে দ্বন্দ্বের জেরে ঘাসের উপর জোড়াফুল প্রতীক হারালেন মমতা। এমনকি দলের নামে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শুধু লেখা যাবে না। এমনটাই গতকাল, বৃহস্পতিবার রাতে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তারপরেই বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্ষোভের কথা গতকাল, রাতেই চিঠির মাধ্যমে নির্বাচন কমিশনে জানিয়েছেন মমতা। এই সিদ্ধান্তের পরে আইনি পরামর্শ নিতে চলেছে কালীঘাট শিবির। সূত্রের খবর, দলের প্রতীক ও নামের ব্যবহার যাতে তাঁদের কাছেই ফিরিয়ে দেওয়া হয়, সেই কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতিত তুঙ্গে। আজ, শুক্রবারই সুপ্রিম কোর্টে একটি মামলা দায়েরের সম্ভাবনা রয়েছে কালীঘাট পন্থী নেতাদের তরফে। যার ফলে প্রতীক যুদ্ধ কমিশনের গণ্ডি ছাড়িয়ে এবার আইনি জটে জড়াতে চলেছে। এমনটাই মত রাজনৈতিক মহলের।

আরও পডুন: ৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

প্রতীক ও নাম ব্যবহারের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে গতকাল, বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল আজ, শুক্রবার সকাল ১১টার মধ্যে দুই পক্ষকে নিজেদের প্রস্তাবিত নাম ও প্রতীক জমা দিতে হবে। তারপরেই আজ, শুক্রবার বিকেলের মধ্যে দুই দলের প্রতীক বন্টন করবে কমিশন। সেই মতোই গতকাল গভীর রাতে তিনটি প্রতীক বাছাই করে জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কারণ রেজিনগর ও নন্দীগ্রামের উপ নির্বাচন আসন্ন। দুই কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেছে কালীঘাট শিবির। প্রতীক বিতর্কে সেখানে মনোনয়নের স্ক্রুটিনি প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। তাই প্রতীক পাঠাতে দেরি করেনি মমতা। যদিও তারপরে সন্তুষ্ট নন তিনি। পুরো বিষয়টি চক্রান্ত বলে মনে করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাই সুপ্রিম দরবারে যাওয়ার কথাই ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সূত্রের খবর। যদি সুপ্রিম কোর্টে যান মমতা, তাহলে এনসিপি, শিবসেনার মতো আরও একটি দলের ভাগাভাগি সংক্রান্ত মামলা নিয়ে আইনি লড়াই শুরু হবে।

বিয়ের আগে প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক! গ্রেফতার ২

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

কর্মরত অবস্থায় পঞ্জাব পুলিশের এএসআইকে গুলি করে হত্যা, হাড়হিম ঘটনা অমৃতসরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের জেরে রাতারাতি বদলে গেল হোটেল-রেস্তরাঁর চেহারা

১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন, ক্ষতবিক্ষত দেহ ছিঁড়ে খেল কুকুর, গ্রেফতার ৩ কিশোর

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার