৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আগে কলকাতার রাস্তায় বিজ্ঞাপনের কাঠামো বসানো নিয়ে এবার নতুন নিয়ম আনল কলকাতা পুরসভা। ব্যানার, ফ্লেক্স, হোর্ডিং কিংবা বিজ্ঞাপনের গেট বসাতে হলে পুজো কমিটিগুলিকে বাধ্যতামূলকভাবে নিতে হবে No Objection Certificate বা NOC। অনুমতি ছাড়া কোনও অস্থায়ী বিজ্ঞাপন কাঠামো বসানো যাবে না।

পুজো কমিটিগুলিকে ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট পুরসভা দফতরের NOC-এর আবেদন করতে হবে। আবেদন নেওয়া হবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। কোথায় বিজ্ঞাপন বসবে, তার আকার কত, কী ধরনের কাঠামো হবে, সংশ্লিষ্ট রাস্তা, ওয়ার্ড ও বরো নম্বর সব তথ্য দিতে হবে। অনুমোদনের পর পাওয়া NOC/ID নম্বর বিজ্ঞাপনে স্পষ্টভাবে দেখানো বাধ্যতামূলক। পুরসভার নির্দেশ অনুযায়ী, ৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত অস্থায়ী পুজোর বিজ্ঞাপন রাখা যাবে। তার আগে বিজ্ঞাপন বসানো যাবে না। নির্ধারিত সময় শেষ হলে কাঠামোও সরিয়ে ফেলতে হবে। গত বছর সময় পেরিয়ে রাস্তায় থেকে যাওয়া প্রায় ৩০০ টি হোর্ডিং পুরসভার কর্মীদের সরাতে হয়েছিল।

আরও পড়ুন: খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের জেরে রাতারাতি বদলে গেল হোটেল-রেস্তরাঁর চেহারা

অস্থায়ী বিজ্ঞাপন কাঠামোর উচ্চতা সর্বোচ্চ ২২ ফুট রাখা যাবে। রাস্তায় নামের ফলক, গুরুত্বপূর্ণ সাইনেজ, স্থায়ী হোর্ডিং, দোকানের সাইনবোর্ড, রাস্তার আলো, বাসস্ট্যান্ড বা যাত্রীছাউনি ঢেকে বিজ্ঞাপন দেওয়া যাবে না। পথচারীদের চলাচলেও বাধা সৃষ্টি করা যাবে না। ডিভাইডার বা মিডিয়ান ভার্জেও অস্থায়ী হোর্ডিং বসানো নিষিদ্ধ। প্রতিটি বিজ্ঞাপনে পুজো কমিটির নাম, ঠিকানা, ফোন নম্বর, পুজোর রেজিস্ট্রেশন নম্বর এবং পুরসভার NOC নম্বর উল্লেখ করতে হবে। পুরসভার দাবি, নিয়মের ফলে অনুমোদিত বিজ্ঞাপন সহজে চিহ্নিত করা যাবে এবং দায়িত্বও নির্দিষ্ট থাকবে। এর লক্ষ্য শহরের সৌন্দর্য বজায় রাখা এবং যান চলাচলে অপ্রয়োজনীয় বাধা এড়ানো। অনুমতি ছাড়া কাঠামো বসালে তা অননুমোদিত বিজ্ঞাপন হিসেবে গণ্য হতে পারে। জরিমানা, কাঠামো সরানোর খরচ আদায় এবং আইন অনুযায়ী পদক্ষেপের ব্যবস্থাও রয়েছে। পুজো শেষ হওয়ার পর বিজ্ঞাপনের কাঠামো ফেলে না রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সরানোর দায়িত্বও থাকবে সংশ্লিষ্ট কমিটির।

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

কর্মরত অবস্থায় পঞ্জাব পুলিশের এএসআইকে গুলি করে হত্যা, হাড়হিম ঘটনা অমৃতসরে

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের জেরে রাতারাতি বদলে গেল হোটেল-রেস্তরাঁর চেহারা

১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন, ক্ষতবিক্ষত দেহ ছিঁড়ে খেল কুকুর, গ্রেফতার ৩ কিশোর

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার