আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Smart City’র জন্য মমতার বাংলাকে পুরস্কৃত করবে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলার(Bengal) মুকুটে যুক্ত হতে চলেছে সাফল্যের নয়া পালক। Smart City’র জন্য মমতার বাংলাকে পুরস্কৃত করবে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। পরিবেশ ও প্রকৃতিকে গুরুত্ব দিয়ে নতুন শহর গড়ার ক্ষেত্রে অন্যান্য সকল রাজ্যকে টেক্কা দিয়েছে কলকাতার কান ঘেঁষে গড়ে ওঠা Newtown’র নিম বনানী পার্ক সহ অন্যান্য সবুজায়ন প্রকল্প। একইভাবে দেশের মধ্যে পরিকল্পিত শহরগুলির মধ্যে গতিশীলতা বা Mobility বিভাগেও এগিয়ে মমতার সাজানোগোছানো Newtown। এই দু’টি ক্ষেত্রেই রাজ্যকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হবে বলে শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্র। 

জানা গিয়েছে, মূলত মোটরহীন যান চলাচলে নজির সৃষ্টি করায় এই পুরস্কার পাচ্ছে Newtown। প্রসঙ্গত, এখানে Public Bye Cycle Sharing ব্যবস্থা চালু করা থেকে শুরু করে সাইকেলের জন্য পৃথক লেন বিশেষ নজর কেড়েছে কেন্দ্র সরকারের। আগামী ২৭ সেপ্টেম্বর ইন্দোরে India Smart Cities Award তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)। সেখানেই পুরষ্কৃত হবে বাংলার Newtown। উল্লেখ্য, চলতি বছরে দেশের ১০০ শহরের মধ্যে সবাইকে হারিয়ে Smart City of the Year তকমা পেয়েছে Newtown। সাইকেল চলাচলের পরিকাঠামো গড়ে জাতীয় স্তরের শিরোপা আগেই পেয়েছিল নিউটাউন। এবার একসঙ্গে ঝুলিতে এসেছে ৩-৩টে পুরষ্কার। Smart City of the Year ছাড়াও নিউটাউন জিতে নিয়েছে Smart Energy Project Award এবং Best Green Buildings Project Award। এই ৩টি তকমা আগামী দিনেও যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য NKDA বা Newtown Kolkata Development Authority শহরজুড়ে একাধিক পদক্ষেপ করতে চলেছে।   

চলতি বছরের ১৭ থেকে ১৯ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হয় ‘Ninth Smart Cities India Expo’ নামের প্রদর্শনী। সেখানে ১৪টি ক্যাটাগরির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল ‘Smart City of the Year Award 2023’। সারা দেশের মধ্যে কোন শহরের মুকুটে এই পালক ওঠে তার দিকে নজর ছিল সবার। পুরস্কারের তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায়, বিজয়ী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় সেজে ওঠা নিউটাউন। একই সঙ্গে এই আধুনিক শহর পেয়ে গিয়েছে Smart Energy Project Award এবং Best Green Buildings Project Award। ওই এক্সপোতে উপনগরীর বিভিন্ন ছবি ও ভিডিও এবং পরিষেবা সংক্রান্ত তথ্য তুলে ধরেছিল NKDA। এর পাশাপাশি এক্সপোর প্রতিনিধিরা সবকিছু খতিয়ে দেখতে নিউটাউনেও এসেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ