কারখানায় কাজে গিয়ে পরকীয়া, প্রেমিককে জেলে ঢুকিয়ে স্ত্রীকে খুন করে পালালেন স্বামী

বুধবার (১১ ফেব্রুয়ারি) ডোমজুড় থানার জালান কমপ্লেক্স এলাকা থেকে ওই মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা সেই এলাকায় একটি ভাড়া বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন ওই মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কারখানায় কাজে গিয়ে পরকীয়া, প্রেমিককে জেলে ভরে স্ত্রীকে খুন করে পালালেন স্বামী। হাওড়ার ডোম জুড়ে হুলস্থুল কাণ্ড। পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামী বিরুদ্ধে। এখন ব্যক্তির খোঁজে নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) ডোমজুড় থানার জালান কমপ্লেক্স এলাকা থেকে ওই মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা সেই এলাকায় একটি ভাড়া বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন ওই মহিলা। আদতে দম্পতি মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন। হাওড়ার একটি গেঞ্জি কারখানায় কাজ করতেন তাঁরা। পুলিশ সূত্রের খবর, গেঞ্জি কারখানায় কাজ করতে করতে সেখানকার এক ঠিকাদারের সঙ্গে মহিলার ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

এ নিয়ে স্বামীর সঙ্গে বিবাদ চরমে ওঠে ওই মহিলার। কিছুদিন আগে ওই ঠিকাদারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে তাঁকে জেলে পাঠান ওই মহিলা। এতেই আশ্চর্য হয়ে গিয়েছেন পুলিশ। প্রেমিকের বিরুদ্ধে কেন শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন মহিলা! তাহলে কেন পরকীয়া সন্দেহে মহিলাকে খুন করলেন তাঁর স্বামী? কিছুতেই দুয়ে দুয়ে চার করতে পারছেন না পুলিশ। যদিও পুলিশের অনুমান, স্বামীর চাপেই প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ওই মহিলা। কিন্তু তাতেও তাঁদের মধ্যে দাম্পত্য কলহ থামেনি। তার জেরেই মহিলা স্বামীর হাতে খুন হয়েছেন বলে অনুমান পুলিশের। সবটাই ওই ব্যক্তির পূর্ব পরিকল্পনা ছিল। তিনি স্ত্রীর প্রেমিককে জেলে পাঠিয়ে স্ত্রীকে খুন করে এলাকা ছাড়েন।

দম্পতি ভাড়া থাকতেন জালান কমপ্লেক্সের তিন নম্বর গেটের পাঁচ নম্বর লেনে একটি বাড়িতে। সেখান থেকেই বুধবার ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে। কিন্তু স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছেনা। তাঁর খোঁজে কারখানায় গিয়েছিল পুলিশ, কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এলাকাতেও খোঁজ করে দেখা মেলেনি তাঁর। পুলিশের সন্দেহ, স্ত্রীকে খুন করে পালিয়েছেন ওই যুবক। ডোমজুড় থানার পুলিশ এই মৃত্যুর তদন্ত শুরু করেছে। আর ওই মহিলার দেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে মহিলা খুন হলেন তা জানা যায়নি।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি