SIR শুনানিতে ডাক, রঘুনাথপুরে আতঙ্কে আত্মঘাতী বৃদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, রঘনাথপুর : শুরু হয়ে গিয়েছে এসআইার শুনানি। নো ম্যাপিং ভোটারদের ডেকে পাঠানো হচ্ছে হিয়ারিং কেন্দ্রে। রাজ্যের সমস্ত প্রান্তে হিয়ারিং কেন্দ্রে হয়রানিও হতে হচ্ছে ভোটারদের। এরমধ্যেই আরও এক মৃত্যুর খবর। শুনানিতে ডাক পেয়ে আতঙ্কে আত্মঘাতী হলেন  দুর্জন মাঝি (৮২) নামে এক আদিবাসী বৃদ্ধের।

জানা গিয়েছে, পাড়া থানার আনাড়া এলাকার চৌতলা গ্রামের বাসিন্দা দুর্জন মাঝি। নিজের সমস্ত তথ্য দিয়ে এনুমারেশন ফর্ম জমা করেছিলেন তিনি। খসড়া তালিকা বের হওয়ার পরে তাঁর নামে নোটিশ আসে। তাঁকে শুনানির জন্য সোমবার ডেকে পাঠানো হয়েছিল। শুনানিতে যেতে হবে শোনার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি। কয়েকদন ধরে শুধু আতঙ্কে কাটিয়েছেন। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। রাতে ঘুমোতেও পারছিলেন না বলে জানিয়েছে পরিবারের বাকি সদস্যরা। সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই বৃদ্ধ। বেলা হয়ে গেলেও বাড়িতে ফেরেননি। পরিবারের লোক ও প্রতিবেশীরা খোঁজ শুরু করলে জানা যায় আদ্রা ডিভিশনের আদ্রা-সাঁওতালডিহি শাখায় রেললাইনে একজনের দেহ পড়ে রয়েছে। সেখানে গিয়ে দেখা যায় আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ। খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁর বাড়ি গিয়েছে।

উল্লেখ্য, কাজের চাপ নিতে না পেরে রবিবারই আরো এক আত্মহত্যার ঘটনা ঘটেছে। SIR-র কাজের চাপ আর নিতে না পেরে আত্মহননের পথ বেছে নেওয়ার কথা সুইসাইড নোটে লিখেছেন আত্মঘাতী বিএলও। মৃত বিএলও-র নাম হারাধন মণ্ডল। রানিবাঁধের ২০৬ নম্বর বুথের রাজাকাটা এলাকায় বিএলও-র দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। এসআইআর নিয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে রাজ্যে।

পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

আলঝাইমার্স কি বংশগত? জেনে নিন মস্তিস্ক সুস্থ রাখার সহজ উপায়

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

৮৪০০mAh ব্যাটারি ও সুপার চিপসেট সহ বাজারে এসে গেল iQOO 16

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

ময়নাগুড়ির বসুনিয়া বাড়ির পুজোয় ঘোড়ার গাড়িতে প্রতিমা আসত বাংলাদেশের রংপুর থেকে

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ