মানিকচকে গ্রামের মধ্যে মদের দোকান, প্রতিবাদে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক:গ্রামের পাশে মদের ডেরা খোলার প্রতিবাদে গর্জে উঠলেন মহিলারা। পুলিশের সামনেই ঝাঁটা হাতে মদের দোকান বন্ধের দাবিতে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা সোমবার। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার মানিকচক ব্লকের(Manickchak Block) ভূতনী থানার(Bhutni P.S.) ডোমনটোলা এলাকায়। ঘটনায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, ডোমনটোলা এলাকায় স্থানীয় নবীন মন্ডল নামে এক ব্যক্তি প্রথমে বাড়ি তৈরি করার নামে নির্মাণ কার্য করেন। এরপর সেখানে হার্ডওয়ারের দোকান খোলার নামে দোকান তৈরি করেন। কিন্তু পরবর্তীতে সেই দোকান থেকে মদ বিক্রি করা হচ্ছে বলে তারা জানতে পারেন। কোন বৈধ লাইসেন্স নেই। তাই এর, প্রতিবাদে তারা সোচ্চার হয়েছেন। ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি গ্রামের পাশে কোনমতেই মদের দোকান খুলতে দেবেন না।

অবিলম্বে মদের দোকান বন্ধ করতে হবে। কারণ যে স্থানে মদের দোকান (Wine Shop)খোলা হয়েছে তার ঢিল ছোঁড়া দূরত্বের মধ্যে দুর্গামন্ডপ রয়েছে। পাশে স্কুল আছে। তাই এখানে মদের দোকান খুললে এলাকার পরিবেশ নষ্ট হবে। মহিলারা বাড়ির বাইরে বেরোতে ভয় পাবেন। তাই তারা মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ আন্দোলনে নেমেছেন। প্রশাসন মদের দোকান বন্ধ করতে কোন পদক্ষেপ না নিলে তারা আইন হাতে তুলে নিয়ে মদের দোকান ভেঙে গুঁড়িয়ে দিতে বাধ্য হবেন বলে হুমকি দিয়েছেন আন্দোলনরত মহিলারা। গ্রামবাসীদের এই দাবীর সঙ্গে সহমত পোষণ করেন স্থানীয় পঞ্চায়েত সমিতি সদস্য অঙ্গদ মন্ডলও। তবে যার বিরুদ্ধে গ্রামের পাশে মদের দোকান খোলার অভিযোগ সেই নবীন মন্ডলের দাবি, তিনি মদের দোকান নয়। রেস্টুরেন্ট কাম বার(Resturant Cum Bar)  খোলার অনুমতি পেয়েছেন।

সেই অনুমতি নিয়েই রেস্টুরেন্ট কাম বার খুলেছেন। কিন্তু গ্রামের এক ব্যক্তি তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে গ্রামবাসীদের ক্ষেপিয়ে তুলে বিক্ষোভ দেখাচ্ছেন। এদিকে,মদ খাওয়ার প্রতিবাদ করে আক্রান্ত এক ছাত্র সহ একই পরিবারের চারজন। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) দৌলত নগর এলাকায়।আক্রান্ত বাবলু মহলদারের স্ত্রী সুনিতা মহলদারের অভিযোগ, তার দেওর প্রকাশ মহলদার প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়িতে এসে গালিগালাজ করে। এই ঘটনারই প্রতিবাদ করেছিল তার স্বামী। এরপরই প্রকাশ মহলদার এবং তার ছেলে সহ অন্যান্যরা হাসুয়া এবং চাকু নিয়ে তাদের মারধর করে। ঘটনায় তাদের পরিবারের চারজন আহত হয়। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Hospital) চিকিৎসাধীন। এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির