জিলিপি ,বেগুনি ও চপ ভেজে, কিংবা সিঙাড়ার তরকারি তৈরি করে ক্যামেরায় ফোকাস বিজেপি প্রার্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মানিকচক ও ছাতনা: ভোট প্রচারে বেড়িয়ে চমক দিচ্ছেন একের পর এক প্রার্থী। কোথাও চপ – বেগুনি ভেজে কোথাও আবার জিলিপি ভেজে অথবা সিঙাড়ার তরকারি তৈরি করে ক্যামেরায় ফোকাস হচ্ছেন প্রার্থীরা।মালদার মানিকচকের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মন্ডল। রবিবার প্রচারকালে জিলিপি ভেজে, সিঙাড়ার তরকারি তৈরি করে নজর কাড়লেন সকলের। সেই সঙ্গে মানিকচককে(Manickchak) আগামী দিনের সোনার মানিকচক হিসেবে গড়ে তোলা সহ একগুচ্ছ প্রতিশ্রুতি তিনি দিলেন ভোটারদের। রবিবার তিনি মানিকচকের মথুরাপুর হাটে ভোট প্রচার করেন। দলীয় নেতা- কর্মীদের নিয়ে হাটের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে হাত লাগান কাজে।

তাদের কাছে টেনে নেন। তাদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠনের জন্য বিজেপি প্রার্থী হিসেবে তাকে জয়যুক্ত করার আবেদন জানান। ভোট প্রচারের ফাঁকে মানিকচক কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মন্ডল(BJP Candidate Gour Chandra Mondal) সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তিনি দাবী করেন, প্রচারের ময়দানে তিনি ছাড়া কেউ নেই। মানিকচককে সোনার মানিকচক হিসেবে গড়ে তুলবেন তিনি। অন্যদিকে,রবিবারসীয় প্রচারে চমক সৃষ্টি করলেন বিজেপি প্রার্থী।ছাতনা বিধানসভার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায় রবিবারের ভোট প্রচারে চপ-বেগুনি ভেজে কর্মীদের খাওলেন। চপ শিল্পকে প্রচারের মাধ্যম হিসাবে বেছে নিয়ে, ছাতনা বাজার এলাকায় একটি চপের দোকানে দাঁড়িয়ে চপ বেগুনী ভাজলেন বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়(Satyanarayan Mukhopadhay)।

বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের দাবি, চপ শিল্পের বিরুদ্ধে এটাই তাঁর প্রতিবাদ। রাজ্যে যখন দুর্নীতির দায়ে শিক্ষকদের চাকরি চলে গিয়েছে, তখন তাঁদের বলা হয়েছে চপ ভাজতে। অনেক বেকার যুবক – যুবতী রয়েছেন, যাঁরা চাকরি পায়নি। তাই বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের কটাক্ষ, ” ২৬-এ বিজেপিকে আনুন না হলে কোনও শিল্পই পশ্চিমবঙ্গে থাকবে না। শুধু চপ ভাজতে হবে সকলকে।’তৃণমূলের পক্ষ থেকে বিজেপি প্রার্থীর চপ ভাজাকে ব্যঙ্গ করে বলা হয়েছে দিদির পথ অনুসরণ করছেন গেরুয়া শিবিরের প্রার্থী।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের