মালদার মানিকচকে গঙ্গায় ডুবে মৃত্যু হল এক বৃদ্ধর

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: মালদার মানিকচকে গঙ্গা নদীতে স্নানে গিয়ে মৃত্যু হল পঞ্চাশোর্ধ ব্যক্তির। মৃত ব্যক্তির নাম নয়ন হরিজন। মানিকচক (Manickchak) গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাক্কুটোলা এলাকার বাসিন্দা। ঘটনা সম্পর্কে জানা গেছে, রবিবার দুপুর নাগাদ বাড়ি থেকে ডোমহাট সংলগ্ন গঙ্গা নদীতে স্নানের উদ্দেশ্যে বেরোয় নয়ন হরিজন। দীর্ঘক্ষণ সময় অতিক্রম হলেও সে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে শুরু হয় খোঁজাখুঁজি।

এলাকাবাসীদের তৎপরতায় গঙ্গা নদীতে চালানো হয় তল্লাশি অভিযান। খবর দেওয়া হয় মানিকচক থানার(Manickchak P.S.) পুলিশ প্রশাসনকেও। পুলিশ প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতায় তল্লাশি অভিযান চালানোর সময় রবিবার গভীর রাতে তার মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয়। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে মানিকচক থানার পুলিশ। আজ মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে(Malda Medical College Hospital)। অন্যদিকে মালদা জেলার ইংরেজবাজার কোতোয়ালি অঞ্চল নিমাইসরাই এলাকায় মহানন্দা নদীর ধার থেকে এক অপরিচিত মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার।

নিমাই সারা রেল ব্রিজের নিচে নদীর ধারে স্থানীয় বাসিন্দাদের নজরে বিষয়টি আসে এরপর ইংরেজবাজার থানায় (EnglishBazar P.S.)খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই মহিলার নাম পরিচয় জানা যায়নি।শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খুন নাকি আত্মহত্যা ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Auto Draft

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ