বাবার স্বপ্ন পূরণ করতে মৃত্যুর পরের দিন উচ্চমাধ্যমিকের পরীক্ষা হলে হাজির ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, মন্তেশ্বর: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের স্বর্ণাভ চট্টোপাধ্যায় সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল গুরুদশা নিয়ে। শনিবার রাতেই মারা গিয়েছেন স্বর্ণাভর বাবা মলয় চট্টোপাধ্যায়(Malay Chattapadhay)। বাবার শেষ ইচ্ছে পূরণ করতে সোমবার গায়ে সাদা ধান কোমরে কম্বল আর বুকে সাদা দড়িতে বাধা লোহার চাবি নিয়ে পরীক্ষা হলে হাজির হলেন এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী স্বর্ণাভ। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগের এই পরীক্ষার্থীর পরীক্ষার সিট পড়ে মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশনে(Maldanga R M Institution)। সেখানেই সোমবার পরীক্ষা দেন আর সকলের সঙ্গে স্বর্ণাভ(Sarnava)।

শনিবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান স্বর্ণাভর বাবা মলয় চট্টোপাধ্যায়। পরীক্ষার ঠিক আগে প্রীতিহারা হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাবার কথা মনে পড়তেই নিজের কর্তব্য ঠিক করে ফেলেন এই পড়ুয়া। সোমবার বাংলা ভাষার পরীক্ষায় প্রথম দিন সময় মত পরীক্ষা হলে কাছা পড়ে হাজির হয়ে শান্ত স্বভাব সিদ্ধ ভঙ্গিতে পরীক্ষা দেয় স্বর্ণাভ। সে বলে তার বাবা চাইতেন যে ছেলে যেন ভালো করে পড়াশোনা করে। পরীক্ষায় ভালো ফল করে ভালো কলেজে ভর্তি হতে হবে ।ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় সে।

বাবার সেই স্বপ্নকে সত্যি করতে বুকে বৃত্তিহারা শোককে চাপা দিয়ে স্বর্ণাভ আর সকল পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিল সোমবার। জানা গেছে নিয়ম মেনে রবিবার তার বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দুঃখ তার বুকে রয়েছে। কিন্তু বাবার শেষ ইচ্ছে পূরণ করতেই বাবার নির্দেশ মতো জীবনে চলার পথে যতই বাধা আসুক থেমে থাকা চলবেনা সেই কথা মাথায় রেখেই সে এগিয়ে যেতে চায় ভবিষ্যৎ জীবনের দিকে। যেভাবে পৃতি শোক বুকে নিয়ে মানসিক দৃঢ়তাকে শক্ত রেখে স্বর্ণাভ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাতে এই পরীক্ষার্থীকে এলাকার বাসিন্দা থেকে সহপাঠীরা এমন কি শিক্ষকমশাইরাও সাধুবাদ জানিয়েছেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6