ফের বাংলাদেশে ফেরার হিড়িক, বাক্স-প্যাঁটরা নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট মিটতেই স্বরূপনগর হাকিমপুর সীমান্তে ফিরল চেনা ছবি। ভারতে আসা বাংলাদেশিদের দেশে ফেরার হিড়িক দেখতে পাওয়া যাচ্ছে। বাক্স-প্যাঁটরা নিয়ে শতাধিক বাংলাদেশিকে এদিন হাকিমপুর চেকপোষ্টে ভিড় জমাতে দেখা গিয়েছে। এসআইআর শুরুর পরে এই ছবি দেখতে পাওয়া গিয়েছিল। এবার ফের সেই একই ছবি দেখা যাচ্ছে। সীমান্তে অপেক্ষায় রয়েছে হাজার হাজার বাংলাদেশি। অভিযোগ, এরা কেউই বৈধভাবে বাংলাতে বসবাস করত না। হোল্ডিং সেন্টারের আতঙ্কে দেশে ফিরছেন তারা।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের চেকপোস্টে মঙ্গলবার সকালে বাংলাদেশিদের ভিড় দেখতে পাওয়া গিয়েছে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশিরা ভারতে এসে বসবাস করত বলে আগেই অভিযোগ উঠেছিল। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার আগে অনুপ্রবেশকারী ইস্যুকে সামনে নিয়ে এসেছিল। নির্বাচনী প্রচারে বিজেপি নেতা-মন্ত্রীরা বারবার বলেছিলেন, ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের এই রাজ্য থেকে তাড়ানো হবে। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজ্যে পালাবদল হতেই প্রত্যেক জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত জেলাশাসকদের বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়েছে স্বরাষ্ট্র দফতর। এরপরেই মঙ্গলবার সকালে হাকিমপুর সীমান্তে ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। 

পশ্চিমবঙ্গে নতুন জমানায় অনুপ্রবেশ ঠেকাতে এবং অনুপ্রবেশকারীদের দ্রুত ফেরত পাঠাতে কেন্দ্র এবং রাজ্যের সুর এখন মিলেছে। যে অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পরে ভারতে এসেছেন, তাঁদের চিহ্নিত করে হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এই রাজ্যে সংশোধনাগার থেকে যেসব অনুপ্রবেশকারী ছাড়া পাবে তাদেরকেও এই হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হোল্ডিং সেন্টার থেকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিএসএফ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। 

UIDAI-এর বড় ঘোষণা, বন্ধ হচ্ছে পুরনো ‘আধার’ অ্যাপ! আসছে অসংখ্য ফিচারসমৃদ্ধ নতুন অ্যাপ

ভারী ব্যাগ বহনের দুশ্চিন্তা শেষ, কেনাকাটায় গ্রাহকদের জন্য মিলবে বিশেষ পরিষেবা

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে হবে অথবা ধ্বংস করতে হবে, কড়া বার্তা ট্রাম্পের

বলিউডে নিষিদ্ধ হওয়ার পর প্রথম জনসমক্ষে রণবীর, ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন নায়ক

হাতি ও গন্ডারের লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ গেল মাহুতের সহযোগীর

মোথাবাড়ি কাণ্ডের গ্রেফতার আরও ১৫, তদন্তে গতি NIA-র

‘বাসন মাজার চেয়ে গাড়ি চালানো ভাল’, ভাইরাল বেঙ্গালুরুর মহিলা অটোচালকের গল্প

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

ফের বাংলাদেশে ফেরার হিড়িক, বাক্স-প্যাঁটরা নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড়

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের