কোচবিহারে ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক বাড়ি, চিন্তায় গ্রামবাসীরা

কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে গিয়েছে সব। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বহু বাড়ি। আর তা নিয়েই চিন্তায় দিশেহারা কোচবিহারের শতাধিক পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক মিনিটের ঝড়ে(Storm) তছনছ হয়ে গিয়েছে সব। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বহু বাড়ি। আর তা নিয়েই চিন্তায় দিশেহারা কোচবিহারের তুফানগঞ্জের ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক পরিবার।

বৃহস্পতিবার রাতে কিছুক্ষণের ঝড়ে কোচবিহারের তুফানগঞ্জের ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রমপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত হয় শতাধিক বাড়ি। নতুন বছরের শুরুতেই ঘরবাড়ি হারিয়ে কার্যত দিশেহারা পরিবারগুলি। ঝড়ের জেরে ভেঙে পড়েছে বহু গাছপালা। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এলাকায় বিদ্যুৎ সংযোগ। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ঝড় ওঠে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর এক নম্বর গ্রামপঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রম পাড়া এলাকায়।  শুরু হয় প্রচন্ড বৃষ্টি। প্রায় ১০ মিনিট ধরে ঝড় বৃষ্টির জেরে লণ্ডভণ্ড হয়ে যায় গ্রামের শতাধিক বাড়ি। একের পর এক বাড়ির টিনের চাল উড়ে যায়। আবার কোনও কোনও বাড়ি একেবারেই পড়ে যায় ঝড়ের ফলে। স্থানীয় সূত্রে খবর এই ঝড়ের ফলে কম করে ১০০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গাছ রাস্তার উপর উপড়ে পড়ে থাকায় আলিপুরদুয়ারের বারোবিশা-কোচবিহারের রামপুর রাজ্য সড়কে পরিবহণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বন্ধ হয়ে পড়ে যান চলাচল। একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে ঝড়ের দাপটে। যার জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকায়। ঝড়ে এলাকায় গঝড়বাড়ি ভেণফে পড়ার খবর পেয়ে গ্রামে যান প্রশাসনের আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধার কাজ চালাতে ঘটনাস্থলে যান দমকল কর্মীরা। ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছেন তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও প্রসেনজিৎ কুণ্ডু-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?