মমতা-অভিষেককে বিজয়ার শুভেচ্ছা জানাতে কালীঘাটে উপচে পড়ছে ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি : ৪ দিন বাপের বাড়ি কাটিয়ে কৈলাসে ফিরে গিয়েছেন উমা। আরও একবছরের অপেক্ষায় বাঙালি। মায়ের বিদায় বেলায় সকলেরই মন খারাপ। ঘরে ঘরে এখন বিজয়া জানানোর পালা। প্রতিবারের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজয়ার শুভেচ্ছা জানালেন বিধায়ক ও সাংসদরা। কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন তাঁরা।

একাদশীর দিন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করলেন শয়ে শয়ে মানুষ। দলীয় সাংসদ, বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি সকলেই এসেছেন কালীঘাটে। দলীয়নেত্রী ও দলের সাধারণ সম্পাদককে বিজয়ার শুভেচ্ছা জানাতে চান তাঁরা। প্রতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে আসা মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন। এবারও তার অন্যথা হয়নি। কালীঘাটে অভিষেকের বাড়ির নীচে সাধারণ মানুষদের বসবার ব্যবস্থা করা হয়েছে।

সেখানেই সকলের সঙ্গে বিজয়ার সাক্ষাৎ সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনিতেই প্রতি ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনি হওয়ার কথা রয়েছে। এবার সেই বিজয়া সম্মেলনীকেই জনসংযোগের হাতিয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজয়া সম্মেলনী থেকে জনসংযোগ করার জন্য ৫০ জন বক্তার নাম নির্দিষ্ট করা হয়েছে। দলের বিধায়ক, সাংসদ ও মন্ত্রী সকলের নামই রয়েছে সেই তালিকায়। বিজয়া সম্মিলনীকে সামনে রেখে ভোটারদের ওয়ার্মআপ করাতে চাইছে তৃণমূল। বঙ্গ রাজনীতিতে ভোটের দামামা বেজে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী করার আগে বিধায়ক, সাংসদ ও  ব্লক সভাপতিদের সঙ্গে বাড়িতেই বিজয়া সারলেন মমতা-অভিষেক। সকলের সঙ্গেই এদিন কথা বলেছেন তাঁরা। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে উৎসবের আবহেই পূর্ণশক্তি নিয়ে ঝাঁপাতে হবে। দলের নেতা ও জনপ্রতিনিধিদের এমনই বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা