নিউ জলপাইগুড়ি স্টেশনে কাজের জন্য মঙ্গলবার থেকে বাতিল একাধিক ট্রেন

রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত তিন দিনের নন-ইন্টারলকিংয়ের কাজ করা হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য বাতিল করা হল একাধিক ট্রেন (Train)। মঙ্গলবার থেকে ৬ জানুয়ারি পর্যন্ত একাধিক ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে ভারতীয় রেলের তরফে।

রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত তিন দিনের নন-ইন্টারলকিংয়ের কাজ করা হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর সেই কারণে ১৫৭০৯ এবং ১৫৭১০ মালদহ টাউন-জলপাইগুড়ি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে আরও যে ট্রেনগুলিকে সেগুলি যথাক্রমে ১২৩৬৩ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস, ১২০৪২ ও ১২০৪১ নিউ জলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, ১৫৭২২ এবং ১৫৭২১ নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস। একগুচ্ছ ট্রেন বাতিলের পাশাপাশি যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বেশকিছু ট্রেনেরও। ২২৬১১ চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্ত্ন করা হয়েছে। এই ট্রেনটি শিলিগুড়ি স্টেশন পর্যন্ত যাবে। অন্যদিকে ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড-বাগডোগরা-শিলিগুড়ি রুট ঘুরে গন্তব্যে পৌঁছবে।

এগুলির পাশাপাশি মঙ্গলবার বাতিল করা হয়েছে হাওড়া-বারুইপাড়া, হাওড়া-চন্দনপুর, হাওড়া-গুড়াপ, হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-সিঙ্গুর, হাওড়া-হরিপাল, হাওড়া-তারকেশ্বর, শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে একাধিক লোকাল ট্রেন। শিয়ালদা-নৈহাটি লাইনে চারটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রানাঘাট-নৈহাটি লাইনেও বেশ কিছু লোকাল বাতিল হয়েছে। শিয়ালদা থেকে আজমেরগামী সুপারফাস্ট এক্সপ্রেসও বাতিল হয়েছে। প্রসঙ্গত ৩ জানুয়ারি মঙ্গলবার দেশজুড়ে ২৪৯টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। সেইসঙ্গে আংশিকভাবে ৮৫টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। তাছাড়া ২৪টি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে।

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

মাঝে আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি, আতঙ্কে যাত্রীরা

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির