মাও আতঙ্ক: ‘খেলা হবে’ স্লোগান দিয়ে পোস্টার, গুলি করে ছিনতাই

ঝাড়গ্রামের ভিন্ন দুই জায়গায় পড়েছে পোস্টার। অন্যদিকে এই দিনেই গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পোস্টারের নিচে লেখা ‘মাওবাদি’।

Share:

নিজস্ব প্রতিনিধি:   একই দিনে ২ ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জুড়ে। মাও (Maoist) আতঙ্কে তটস্থ ঝাড়গ্রাম ও সংলগ্ন এলাকা। ঝাড়গ্রামের ভিন্ন দুই জায়গায় পড়েছে পোস্টার। অন্যদিকে এই দিনেই গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুই ঘটনাতেই তৎপর হয়ে উঠেছে পুলিশ। জেলা জুড়ে কড়া নিরাপত্তা রয়েছে।

শনিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের মানিক পাড়া ফাঁড়ি রামকৃষ্ণ বাজার সংলগ্ন অঞ্চলে পড়েছে পোস্টার। আবার পোস্টার পড়েছে সরডিহা স্টেশন সংলগ্ন অঞ্চলে। পোস্টার গুলি সাদা কাগজে লালকালিতে লেখা। হাতে লেখা ওই পোস্টারে লেখা রয়েছে, ‘ কিষাণজি অমর রহে। এতদিনে তৃণমূল খেলেছে জনগণের সাথে। এবার মাওবাদী খেলবে তৃণমূল নেতার সাথে’। দেওয়ালে সাঁটানো ছিল ওই পোস্টার গুলি।

অন্যদিকে, এই দিনেই দুপুর ১ টা ৩০ নাগাদ গোপীবল্লভপুর থেকে লোধাশুলি যাওয়ার পথে ঘটে গুলি করে ছিনতাইয়ের ঘটনা। ৬ নম্বর জাতীয় সড়কের কাছে মোহনপুরে এক যুবককে বাইকে করে এসে গুলি করে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, বাইকে ২ জন ছিল। ছিনতাই করা হয়েছে মোবাইল, টাকা ও বাইক। গুলিবিদ্ধ হওয়া যুবকের নাম সুজিত প্রামাণিক। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলছে চিকিৎসা।

এই ২ ঘটনায় জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। খবর পেয়ে পুলিশ (Police) এসে পোস্টার গুলি উদ্ধার করে। আহত যুবককেও জিজ্ঞাসা করা হচ্ছে। পুলিশ সূত্রে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে মাও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পোস্টার গুলিতে মাওবাদী বানান ভুল এমনকি পরিচিত মাও পোস্টারের সঙ্গে মিল নেই। পোস্টারের নিচে লেখা ‘মাওবাদি’। মাওবাদীদের পোস্টারে সাধারণত লেখা থাকে, ‘ সিপিআই (মাওবাদী)।

সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?

বর্ষায় শরীরে লাল ফুসকুড়ি? জানেন কোন জটিল রোগের লক্ষণ?

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ