একের পর এক পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফা, দায়িত্বে প্রশাসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল পরিচালিত একাধিক পুরসভায় কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে৷ সোমবারও তা অব্যাহত রয়েছে। এদিন উত্তর ব্যারাকপুরে একসঙ্গে ইস্তফা দিলেন ১৫ জন কাউন্সিলর। সঙ্গে রয়েছেন পুরপ্রধানও। উত্তর ব্যারাকপুর পুরসভার পাশাপাশি ডায়মন্ড হারবার পুরসভাতেও এদিন ইস্তফা দিয়েছেন একাধিক কাউন্সিলর। ভাটপাড়া ও কান্দি পুরসভা থেকেও কাউন্সিলররা ইস্তফা দিয়েছেন।

জানা গিয়েছে, উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩টি ওয়ার্ডের মধ্যে ৩ জন কাউন্সিলরের আগেই মৃত্যু হয়েছে। তার ওপরে সোমবার একসঙ্গে ১৫ জন কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। একসঙ্গে এতজন কাউন্সিলরের ইস্তফা দেওয়ার ঘটনা প্রশাসনিক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে খারাপ ফলাফলের জন্য দায় স্বীকার করে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।    

পাশাপাশি বড়সড় ধাক্কা ডায়মন্ড হারবারের পুরসভাতেও। সোমবার দুপুরে ৮ জন কাউন্সিলর মহকুমা শাসকের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র  জমা দেন। ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এই পুরসভার মেয়াদ শেষ হতে বাকি এখনও ৮ মাস। কিন্তু তার আগেই পদত্যাগ করলেন তাঁরা। বেআইনি নির্মাণ থেকে শুরু করে পুকুর ভরাট এবং তোলাবাজির মতো ঘটনায় ক্ষোভ আগেই ছিল। এবার নিজেদের সিদ্ধান্ত নিয়েছেন কাউন্সিলররা। এদিন তাঁদের কটাক্ষ করতে শোনা গিয়েছে ডায়মন্ড হারবার মডেলকে নিয়ে। নতুন সরকারের কাছে উন্নয়নের বার্তা রাখবেন তাঁরা। পাশাপাশি আগেই ভাটপাড়া পুরসভা থেকে একসঙ্গে ৩০ জন কাউন্সিলর ইস্তফা দিয়েছিলেন। সেখানেও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। কান্দিতেও ১২ জন কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি