চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম মহিলা-সহ ৫ শ্রমিক

ফের বিকট শব্দে কেঁপে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি এলাকা। চম্পাহাটির পিয়ালিতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিকট শব্দে কেঁপে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি এলাকা। চম্পাহাটির পিয়ালিতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। দাউদাউ করে জ্বলছে কারখানা। ধোঁয়ায় মুড়েছে চারপাশ। বাজি ফেটে জখম হয়েছেন এক মহিলা-সহ ৫ শ্রমিক। তাঁরা সকলেই দগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয়, বারুইপুর থানার পুলিশ ও দমকল। বৃহস্পতিবার (২০ অগস্ট) সকালে ওই কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে দুইজ্নের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, পিয়ালি গ্রাম ও হালাল বাজি রাজারের মাঝে, জনবসতি থেকে কিছুটা দূরে একটি জমির মধ্যে ঘর তৈরি করে বাজি তৈরির কাজ চলছিল। সেখানেই আচমকা বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কেন এই বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, এই কারখানায় দিনের পর দিন বেআইনিভাবে বাজি তৈরি করা হচ্ছে। তাতে এলাকাবাসী নানা রকমের সমস্যায় পড়ছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। বৃহস্পতিবার সকালে আচমকাই বিস্ফোরণের শব্দ শুনেই কারখানায় ছুটে যান এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে তাঁরাই দমকল ও পুলিশকে খবর দেয়। তবে দমকল বাহিনীর ঘটনাস্থলে পৌঁছতে দেরি হলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এরপর যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। আর অগ্নিদগ্ধ অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় আশপাশের গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী ভাবে বিস্ফোরণ ঘটল এবং সেখানে বেআইনিভাবে বাজি তৈরির কাজ চলছিল কি না, সবটাই খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এর আগে জানুয়ারিতে চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ একজনের মৃত্যু হয়েছিল।

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…