শ্রীরামপুরে সুতো কলে আগুন, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতির মাঝে বিপর্যয়

Share:

নিজস্ব প্রতিনিধি শ্রীরামপুর: হুগলি জেলার শ্রীরামপুর ভাট্টাচার্য গার্ডেন এলাকার সর্দারপাড়ায় সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল একটি বহু পুরোনো সুতো তৈরির কারখানা(Yarn Factory)। বিশ্বকর্মা পূজা উপলক্ষে ওই কারখানার কয়েকজন কর্মী ঝুল ঝাড়ছিলেন। সেই সময় বিদ্যুতের তারের শট সার্কিট থেকে ভয়ংকর আগুন লাগে। বেঁচে দাউ দাউ করে আগুনের লেলিয়া লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সর্বত্র।স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকর্মা পুজোর(Biswakarma Puja) আগে কারখানায় ঝাড়পোঁছ ও পরিষ্কারের কাজ চলছিল। দুপুর বারোটা নাগাদ হঠাৎই ইলেকট্রিক লাইনে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভয়ঙ্কর আকার ধারণ করে।

কারখানার কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।অগ্নিকাণ্ডে পুরো কারখানাটি ভস্মীভূত হয়ে যায়। ক্ষতির অঙ্ক কয়েক লক্ষ টাকা ছাড়াবে বলে অনুমান। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জনপ্রতিনিধিরাও।

বিশ্বকর্মা পুজোর আগে এভাবে কারখানা পুড়ে যাওয়ায় শ্রমিক ও মালিকপক্ষ চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন । ওই কারখানায় শ্রমিকরা এই অগ্নিকাণ্ডের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এলাকার মানুষজনের দাবি দীর্ঘদিনের এই সুতো কলে এলাকার বহু মানুষ কাজ করেন। বিশ্বকর্মা পূজার আগের দিন এই অগ্নিকাণ্ডে তাই সকলেরই মন খারাপ। মেশিনপত্র পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে।পুজোর আনন্দে মেতে উঠতে গিয়ে বিষাদের সুর এখন ওই পোড়া কারখানায়।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা