শান্তিপুরের বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের গ্রাসে একাধিক দোকান

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার শান্তিপুরের বড়বাজার সংলগ্ন মাছ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের গ্রাসে একাধিক দোকান। পুড়ে ছারখার হয়ে গিয়েছে একাধিক দোকান। ক্ষয় ক্ষতির ব্যাপক আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এবং দমকলের আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছেছেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, পুরসভার পুরপিতা সুব্রত ঘোষ।

এ বিষয়ে সুব্রত ঘোষ জানান রাতের বেলা হঠাৎ তার কাছে ফোন আসে বড়বাজারে আগুন লেগে গিয়েছে। তৎক্ষণাৎ শান্তিপুর অগ্নি নির্বাপন দফতরকে তিনি এই খবর দেন। দমকল আধিকারিকরা দুটি ইঞ্জিন নিয়ে শান্তিপুর বড়বাজার এলাকায় আসেন। তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে । দমকলের একটি ইঞ্জিন প্রায় ৩০ মিনিট ধরে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে যাতে আগুন ছড়িয়ে না পড়ে। 

বাজারে একাধিক সবজির দোকানের ক্ষয় ক্ষতি হয়েছে। অনেক দোকান পুড়ে গিয়েছে বলেও জানিয়েছেন সুব্রত ঘোষ। তবে ক্ষতির পরিমাণ এখনই স্পষ্ট বলা যাবে না। তবে শর্ট সার্কিট থেকে সম্ভবত আগুন ছড়িয়ে পড়েছে বলে অনুমান। ঘটনাস্থলে গিয়েছে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হয়েছেন শান্তিপুর থানার ওসি অনুপম ঢালী এবং একাধিক পুলিশ আধিকারিকরা। 

এই বিষয়ে শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তবে দমকলের তৎপরতার কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের থেকে রেহাই পাওয়া গেছে। প্রসঙ্গত, বিধায়ক হওয়ার পরেই ব্রজ কিশোর গোস্বামী একটি বড় ইঞ্জিন আনেন অগ্নি নির্বাপন কেন্দ্রে। তার সুবিধাই আজ দেখতে পেল শান্তিপুরবাসী। 

রেস্তোরাঁ স্টাইলে স্টার ফ্রাই নুডলস, ঘরে থাকা উপকরণেই বানিয়ে ফেলুন ১০ মিনিটে

লাদাখে ভেঙে পড়ল চিতা হেলিকপ্টার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেজর জেনারেলসহ ৩ কর্মকর্তা

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন ৪ নিয়ম

তোলাবাজি ও জমি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

‘চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষ আইন, OMR শিটের কার্বন কপি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

আমেরিকায় গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮২

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪