স্কুল শিক্ষিকা চড় মারায় অপমানে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, মাটিগাড়া: পরীক্ষার ফলে নম্বর বাড়িয়ে নেওয়ার অপবাদ এবং শিক্ষিকার হাতে চড় খাওয়ার অপমানে বাড়িতে এসে আত্মঘাতী হল ১৪ বছরের অষ্টম শ্রেণী(Class Eight) পাস করা এক স্কুল ছাত্রী। শনিবার দুপুরে পাথরঘাটা(Pathargahta) অঞ্চলের অন্তর্গত জ্যোতিনগর কলোনী এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রীর নাম প্রিয়া রায় ।ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমেছে এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে তার রেজাল্টে নম্বর বাড়িয়ে লিখেছে। এই অভিযোগে শনিবার দুপুরে ছাত্রী ও তার অভিভাবককে স্কুলে ডেকে পাঠানো হয়। অভিযোগ উঠেছে, স্কুলের শিক্ষিকা ছাত্রীকে কটু কথা বলেন এবং মারধর করেন।স্কুল থেকে বাড়ি ফেরার পর চরম মানসিক অবসাদে ভেঙে পড়ে ওই কিশোরী। বাড়ির লোকের অলক্ষ্যে নিজের ঘরে গিয়ে স্কুল ড্রেস পরা অবস্থাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে(Uttarbanga Hospital) পাঠায়। রবিবার পুরো ঘটনার তদন্তের দাবিতে ও সেই শিক্ষিকার শাস্তির দাবিতে সেই এলাকার এলাকাবাসীরা মাটিগাড়া থানায় জমায়েত হয়। আত্মঘাতীর মা বলেন, আজ আমার মেয়ের সাথে হয়েছে কাল আর অন্য মেয়ের সাথে হতে পারে। আমায় ফোন করে হুমকি দিয়েছে। আমার ছেলেকে বাড়িতে এসে মারার হুমকি দিয়েছে। আমি চাই সেই শিক্ষিকার উচিত শাস্তি হোক। এই বিষয়ে সেই স্কুলের প্রধান শিক্ষিকা দেবজানী বর্ধনের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি জানান “মারধর ও হুমকি কোন কিছু করা হয়নি, পুলিশ সত্যতা যাচাই করবে কল রেকর্ডিং কি আছে।

এই গুলো সব যাচাই হবে মিথ্যার উপর কোন কিছু দাড়িয়ে থাকে না। আর স্কুল শিক্ষিকারা মারামারি করে না এখন। সে তো খুব বড়ো একটা অপরাধ করেনি যে তাকে শাস্তি দেওয়া হবে।” এই ঘটনাটি বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থার একটি অন্ধকার দিককে পুনরায় সামনে নিয়ে এসেছে। প্রশ্ন উঠছে শিক্ষিকার ভূমিকা নিয়ে শাসন ও অপমানের মধ্যে যে সূক্ষ্ম রেখা রয়েছে, তা কি অনেক ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে।মাটিগাড়া থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে এবং ঘটনার সঠিক তদন্তের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে