মতুয়াদের নাম বাদ পড়া নিয়ে বিস্ফোরক তৃণমূল সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: শনিবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে নতুন করে উত্তাল হয়ে উঠেছে মতুয়া অধ্যুষিত এলাকা। অভিযোগ, সংশোধিত তালিকা থেকে মতুয়া সম্প্রদায়ের প্রায় ৯০ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবারই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। সোমবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে রাস্তায় নামতে চলেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।

এদিন মমতা বালা ঠাকুর বলেন, এপিক কার্ডে কোথাও লেখা থাকে না কে কোন দলের সমর্থক। অথচ পরিকল্পিতভাবে মতুয়া ভোটারদের নাম ছেঁটে ফেলা হয়েছে। তাঁর অভিযোগ, সমস্যায় পড়েই বিজেপি এখন দায় ঠেলার চেষ্টা করছে। বিজেপির বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, এতদিন বলা হচ্ছিল মতুয়াদের কোনও অসুবিধা হবে না, অথচ এখন বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসছে- ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শহর জুড়ে গড়ে উঠেছে ২৫টি চার্জিং স্টেশন, কোন গাড়িগুলি চার্জ হবে?

এই প্রসঙ্গে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বালা। তাঁর অভিযোগ, আগে মতুয়াদের পাশে থাকার কথা বলা হলেও এখন অবস্থান বদলানো হচ্ছে। অন্যদিকে, বাগদার বিধায়ক ও মতুয়া পরিবারের সদস্যা ও বিধায়ক ঠাকুর জানান, শুধু বাগদাতেই ১৪ হাজারের বেশি ভোট বাদ গিয়েছে এবং অধিকাংশই মতুয়া সমাজের। তাঁর বক্তব্য, যদি তাঁদের ভোট অবৈধ হয়, তবে এই দেশের শাসকরাও প্রশ্নের মুখে পড়বেন। 

নদিয়া ও উত্তর ২৪ পরগনার একাধিক মতুয়া অধ্যুষিত এলাকায় হাজার হাজার ভোটার নাম বাদ পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বিষয়টি দেখা হচ্ছে না এবং নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলেই ভোটাধিকার মিলবে। সব মিলিয়ে ভোটার তালিকা ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। মতুয়া সমাজের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এখন তাকিয়ে গোটা রাজ্য। 

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে