শহর জুড়ে গড়ে উঠেছে ২৫টি চার্জিং স্টেশন, কোন গাড়িগুলি চার্জ হবে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থার দিকে আরও একধাপ এগোল কলকাতা পুলিশ। সূত্রের খবর, প্রথম পর্যায়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের বৈদ্যুতিক গাড়ির জন্য মোট ২৫টি চার্জিং স্টেশন তৈরি করা হবে। এই প্রকল্পের জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধাপে ধাপে বাহিনীর গাড়ির বহরে বৈদ্যুতিক যান সংযোজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই চার্জিং পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ। শহরের উত্তর, দক্ষিণ ও কেন্দ্রীয়-তিনটি জোনের একাধিক থানার চত্বর ও ট্রাফিক গার্ড অফিস সংলগ্ন জায়গায় এই চার্জিং স্টেশন বসানো হবে। ফলে টহলদারি, ভিআইপি ডিউটি, ট্রাফিক নজরদারি বা জরুরি পরিষেবায় নিয়োজিত ই-গাড়িগুলিকে দ্রুত চার্জ দেওয়া সম্ভব হবে।মনে করা হচ্ছে, এই উদ্যোগে একদিকে যেমন জ্বালানি খরচ কমবে, তেমনই দূষণও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। ডিজেল ও পেট্রোলচালিত গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়ায় দীর্ঘমেয়াদে আর্থিক সাশ্রয় হবে বলেও মনে করা হচ্ছে।

প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা আধিকারিকেরা জানিয়েছেন, আধুনিক মানের ফাস্ট চার্জার বসানো হবে যাতে কম সময়ে গাড়ি প্রস্তুত করা যায়। নিরাপত্তা ও বিদ্যুৎ সংযোগের বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শহরে ইতিমধ্যেই কয়েকটি বৈদ্যুতিক পুলিশ গাড়ি চালু হয়েছে। আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়ানো হবে। চার্জিং স্টেশন নির্মাণ সম্পূর্ণ হলে কলকাতা পুলিশের ই-মোবিলিটি পরিকল্পনা আরও গতি পাবে বলে মনে করছে প্রশাসন| 

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

মুম্বইয়ে ১৮.২৯ কোটি টাকায় আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-অনুষ্কা

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

রকেটের গতিতে উত্থান, বিশ্বের সেরা ৫০ টি-টোয়েন্টি ব্যাটারের তালিকায় জায়গা করলেন বৈভব

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে অভিযুক্ত ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নিম্ন আদালত

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, টুলুর আত্মীয়ের বাড়ি থেকে টাকা ও সোনা উদ্ধার প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

গত এক দশকে ১৯টি বাঘ বৃদ্ধি সুন্দরবনে, প্রকাশ পেল নতুন পরিসংখ্যান

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর