ঘর ওয়াপসি মৌসমের, তৃণমূল ছেড়ে ফিরলেন পুরনো দল কংগ্রেসে

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০১৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন। ৭ বছর পর তৃণমূল ছেড়ে ঘরে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। শনিবার দিল্লিতে ২৪ নম্বর আকবর রোডের কংগ্রেসের দফতরে গিয়ে কংগ্রেসের হাত ধরলেন তিনি। নিজের পুরোনো ঘরেই ফিরলেন তিনি।

দিল্লিতে প্রবীণ নেতা জয়রাম রমেশ, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মির, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং মালদার উত্তরের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসে যোগ দিলেন তিনি। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই নিজের ঘরে ফিরলেন মৌসম। তাঁর ঘরে ফেরা রাজনীতিতে বড় আলোচ্য বিষয় হয়ে দাঁড়াল। আগামী ২ এপ্রিল পর্যন্ত তাঁর রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ রয়েছে। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই দলত্যাগ করে পুরোনো দলেই ফিরেছেন মৌসম নুর।

সাংবাদিক বৈঠক করে ইশা খান চৌধুরী বলেন, মৌসমের রক্তে কংগ্রেস। অন্যকোথাও যাওয়ার ফলে পরিবারের মধ্যেও বিভাজন হয়েছে। দলে ফিরে আসায় সেই বিভাজনও মিটে গেল। জানা গিয়েছে, নিজের ইস্তফাপত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন মৌসম। মেয়াদ শেষের আগেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। আগামী সোমবার রাজ্যসভায় গিয়ে স্পিকারের কাছে জমা দেবেন চিঠি। পরিবারের ঐতিহ্য বহন করার কথাও বলেছেন তিনি। ঘাসফুল ত্যাগ করলেও তাঁর মুখে কোনও নেতিবাচক কথা শোনা যায়নি। তৃণমূল তাঁকে দায়িত্ব দিয়েছিল। সেই কাজ করেছেন। মমতাকে আমাদের নেত্রী বলেও জানিয়েছেন।

প্রতি নির্বাচনের আগে এই ঘর ভাঙার খেলা শুরু হয়ে যায়। সকলেই নিজের ঘর শক্ত করতে অন্যকে ভাঙানোর চেষ্টা করে। আসন্ন বিধআনসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তার আগেই শুরু হয়েছে ঘর ভাঙার খেলা।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের