জলপাইগুড়িতে বিজেপি বিধায়কের গড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কৃষি সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিজেপি। ময়নাগুড়ি বিধানসভার (Maynaguri Assembly)বিধায়ক কৌশিক রায়ের গড়ে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষি সমবায় সমিতির বোর্ড দখলের পথে শাসক দল তৃণমূল কংগ্রেস। ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার চুুকানিপাড়া কৃষি সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল শুক্রবার বিকেল চারটা পর্যন্ত। নয় আসন বিশিষ্ট এই সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নয় জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।সেই সাথে নির্দল প্রার্থী হিসেবে দুজন মনোনয়ন দাখিল করেন।

তবে উল্লেখযোগ্যভাবে বিজেপির বিধায়কের গড়ে বিজেপির তরফে কোন মনোনয়ন দাখিল করা হল না। খুব স্বাভাবিকভাবেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলেও ইতিমধ্যে সাতটি আসনে জয়লাভ করে বসে আছে শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। বিজেপি বিধায়ক এই সমবায় সমিতির সদস্য ছিলেন। এরপরেও কেন কোন প্রার্থী তারা দিতে পারলেন না সেই প্রশ্ন উঠছে। তৃণমূল কংগ্রেসের কটাক্ষ হারার ভয়ে বিজেপি এখানে প্রার্থী দেয়নি। যদিও বিজেপি বিধায়ক(BJP MLA) জানান, এই বিষয়ে যা বলার দল বলবে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিধায়কের এলাকায় তৃণমূলের এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় শাসক দলকে অনেকটাই অক্সিজেন দেবে বলে রাজনৈতিক মহলে ধারনা।

অন্যদিকে, ইএম বাইপাসে কচুরিপানা বহনকারী লরি হঠাৎই ধাক্কা মারে রেলিং এ। বিকাল ৪. ৩০ থেকে ৫. ০০ টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে বাইপাসে। তবে ঐ সময় কচুরিপানা বহনকারী লরিটির এতোটাই গতি বেশি ছিল, যে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে কচুরিপানা বহনকারী লরিটি সজোরে ধাক্কা মারে রাস্তার অপর প্রান্তের রেলিং এ। অফিস টাইমে ফিরতি বাইপাসে মূলত এই দুর্ঘটনা প্রচুর পরিমানে সাধারণ মানুষের অসুবিধে তৈরি করে। তবে এই দুর্ঘটনার জেরে কারোর আহত বা মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থল থেকে আহত ট্রাক চালককে হাসপাতালে পাঠানো হয়েছে, তার প্রাথমিক চিকিৎসার জন্য।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের