এই মুহূর্তে

বিপজ্জনক বেসরকারি বাজার বন্ধ করবে কলকাতা পুরসভা, কড়া হুঁশিয়ারি মেয়রের

নিজস্ব প্রতিনিধি: যে সব বাজার বিপজ্জনক অবস্থায়  রয়েছে, সেই সব বেসরকারি বাজার এবার বন্ধ করে দেবে কলকাতা পুরসভা। একই রকম বাজার আর খোলা রাখা যাবে না। পুরসভার মাসিক অধিবেশনে স্পষ্টভাবে জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, বেসরকারি মালিকানাধীন বাজারগুলিকে অনেকবার সংস্কারের জন্যে বলা হয়েছে। কিন্তু তাঁরা সাড়া দিচ্ছেন না। এ পরিস্থিতিতে শহরের বিপজ্জনক বাজারগুলিকে উৎখাত বা বন্ধ করা ছাড়া আর কোনও উপায় থাকবে না কলকাতা পুরসভার। কড়া হুঁশিয়ারি দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

আসলে পুর-অধিবেশনে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মীনাক্ষী গঙ্গোপাধ্যায় পুর-কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলেন যে, এলাকায় এলাকায় দুর্দশাগ্রস্ত সরকারি, ভগ্নদশা বেসরকারি বাজারগুলি পুরসভার কাছে বাড়তি বোঝা হয়ে দাঁড়াচ্ছে, কবে এ বিষয়ে কোনও নির্দেশিকা জারি করা হবে? সমস্যা সমাধানে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? মীনাক্ষীর সেই প্রশ্নের উত্তরে মেয়র জানান, সরকারি বাজারগুলির ক্ষেত্রে পুরসভা সিদ্ধান্ত নেবে। বেকবাগানের পার্ক সার্কাস মার্কেটের বাড়ি ভেঙে নতুন করে তৈরি হবে। তবে বেসরকারি বাজারগুলি ব্যক্তিগত মালিকানার অধীনে। সেই বাজারগুলির সংস্কারের জন্যে তাঁদের বারবার বলা হয়েছে। কিন্তু তাঁরা সাড়া দিচ্ছেন না। সেক্ষেত্রে সেই বাজারগুলি বন্ধ করা হবে। কারণ শহরের মানুষের কাছে ওই সব বাজারগুলি বিপজ্জনক, তাই তাঁদের নিরাপত্তা স্বার্থে এই ধরনের বাজারগুলি বন্ধ করে দেওয়া হবে।

বেসরকারি বিপজ্জনক বাজারগুলির মধ্যে রয়েছে, শ্যামবাজার, বউবাজার, শিশির মার্কেট, দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজার, পার্ক সার্কাস মার্কেট, কালীঘাট বাজার। যেগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে। বাজারের বাড়িগুলির এমন ভগ্নদশা যে, যেকোনও মূহুর্তে বাড়িগুলি ধসে দুর্ঘটনা ঘটাতে পারে। সেই কারণে এই বাজারগুলিকে পুরসভা পাবলিক–প্রাইভেট–পার্টনারশিপ (পিপিপি) মডেলে নতুনভাবে তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সেই মালিকরা কোনও উত্তর দিচ্ছে না। সেই কারণেই এখন বেসরকারি বাজারগুলি নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

IndiGo-র ফ্লাইটে চিরকুটে বোমাতঙ্কের হুমকি , কলকাতা বিমানবন্দরে শোরগোল

বসন্তের শুরুতে ঊর্ধ্বমুখী তাপমাত্রা

ভুটিয়াদের ব্যবসাকে ঘিরে এবার অনিশ্চয়তার মেঘ, কড়া গাইডলাইন কলকাতা পুরসভার

কয়লা পাচার কাণ্ডে ED-র জোর তৎপরতা, বাজেয়াপ্ত ১০০ কোটির সম্পত্তি

পুলওয়ামা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

পুরাতন মালদহ বিধানসভায় প্রচার শুরু তৃণমূলের, কী বলছে স্থানীয় নেতৃত্ব?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ