বামেদের আসন রফা নিয়ে মুখ খুললেন সেলিম, উপেক্ষা কাকে?‌ সঙ্গী থাকছে আইএসএফ

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে বামফ্রন্টে।‌ আগামী ১৮ ফেব্রুয়ারি তারিখের মধ্যেই বামফ্রন্টের শরিক দলগুলির মধ্যে আসন রফা চূড়ান্ত হয়ে যাবে। এবার বহরমপুর থেকে এমনই দাবি করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। একই সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদকের বার্তা, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের মতো এবারেও আইএসএফের সঙ্গেই জোট বেঁধে ভোটে লড়বে বামফ্রন্ট। কংগ্রেস ইতিমধ্যেই কাস্তে হাতুড়ি হাতে নিতে অস্বীকার করেছে। তারা একা লড়বে। হুমায়ুনের দলের সঙ্গে জোট করা নিয়ে জটিলতা রয়েছে। তার মধ্যে আসন রফা চূড়ান্ত কতটা হবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। কারণ শরিকদলগুলিই বিরোধ তৈরি করেছে।

এদিকে কদিন আগেই জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে বিতর্কে জড়িয়েছেন মহম্মদ সেলিম। ইতিমধ্যেই শরিকদলগুলি বিদ্রোহ করেছে। তাতে কোণঠাসা অবস্থায় পৌঁছে গিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক। তরুণ তুর্কি নেতা এবং সংখ্যালঘু মুখ প্রতীক উর রহমান দলত্যাগ করতে চিঠি পাঠিয়ে দিয়েছেন। এই সিদ্ধান্তের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না লিখে লালপার্টির সংস্রব ত্যাগ করেছেন তিনি। এই আবহে মহম্মদ সেলিম বুঝিয়ে দিয়েছেন ভরতপুরের বিধায়কের নতুন দলের সঙ্গে কোনওরকম সমঝোতায় যাচ্ছে না সিপিএম৷ এভাবেই ব্যাকফুটে যেতে হয়েছে লালপার্টিকে।

অন্যদিকে এবার বিষয়টি সামনে চলে আসায় সেটাকে ঢাকার চেষ্টা করা হয়েছে। ড্যামেজ কন্ট্রোল করতে নানা কথা বলা হচ্ছে। এই বিষয়ে বহরমপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, ‘‌আজকেও আরএসপির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ১৮ তারিখের মধ্যে বামফ্রন্টের আসন রফা চূড়ান্ত হয়ে যাবে। তার দু একদিনের মধ্যে সিপিএম লিবারেশনের মতো বামপন্থী–সহ অন্যান্য দলের সঙ্গেও আলোচনা চূড়ান্ত হয়ে যাবে। আর আইএসএফের সঙ্গে আমাদের দু’‌তিন দফা বৈঠক হয়েছে৷ ওদের সঙ্গেও আমাদের কথা অনেক দূর এগিয়েছে। ৫ থেকে ৬টি আসন নিয়ে আমাদের শরিকদের সঙ্গেও কথা চলছে। তা শেষ হলেই আসন রফার বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।’‌

এছাড়া বিধানসভা নির্বাচনে মহম্মদ সেলিম নিজে মুর্শিদাবাদের জলঙ্গি কেন্দ্র থেকে প্রার্থী হবেন কিনা সেটা নিয়েও চর্চা শুরু হয়েছে সিপিএমের অন্দরে। যদিও নিজের প্রার্থী হওয়া নিয়ে এদিন মুখ খোলেননি সিপিএমের রাজ্য সম্পাদক। বরং তাঁর কথায়, ‘‌জলঙ্গিতে প্রার্থী হলে তো জলঙ্গিতেই থাকতাম। বহরমপুরে আসতাম না। গোটা রাজ্য বামফ্রন্টকে চাইছে। আমাদের প্রার্থী তালিকায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ মুখও থাকবে। আমি এতক্ষণ সব দলের কথা বলেছি। কোনও ব্যক্তির কথা বলছি না। বামফ্রন্ট বিভিন্ন দলের সঙ্গে সমঝোতা করছে। কোনও ব্যক্তির সঙ্গে নয়।’‌

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

আত্মনির্ভর ভারত তৈরি করতেই হবে: মোদি

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?