মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী মদের গ্লাস হাতে গানের তালে মত্ত, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী মদের গ্লাস হাতে গানের তালে মত্ত । ভাইরাল ভিডিও।শুরু রাজনৈতিক তরজা।মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত এক ভিডিও(Video) নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী একটি হিন্দি গানের(Hindi Songh) সুরে তাল মিলিয়ে গা দোলাচ্ছেন এবং হাতে রয়েছে একটি মদের গ্লাস। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ পাওয়ার পর দ্রুতই ভাইরাল হয়। বিভিন্ন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ ভিডিওটি নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেছেন। তবে ভিডিওটির সত্যতা ‘‘ যাচাই করেনি ‘এই মুহুর্তে’।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিজেপি প্রার্থীর (BJP Candidate)দলীয় সদস্য এবং সমর্থকরা এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা দাবি করেছেন, এটি শাসক শিবিরের ষড়যন্ত্র হতে পারে। অন্যদিকে, শাসক দলের সমর্থকরা এই ভিডিওটিকে প্রচারে ব্যবহার করে জনমত প্রভাবিত করতে চাইছে।তবে এই ভিডিও প্রকাশ্যে আসার পর মেদিনীপুরের সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটি রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ এই ঘটনাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন।

সোশ্যাল মিডিয়ায়(Social Media) মেদিনীপুরের এই ভিডিওটি নিয়ে চলছে বিতর্ক। কেউ কেউ এটি মজার ছলে গ্রহণ করছেন, আবার কেউ মনে করছেন এটি একজন রাজনৈতিক প্রার্থীর মর্যাদা হানি করছে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ায় বিজেপি প্রার্থী ও তার প্রচারের ওপর এর প্রভাব কী হতে পারে, তা সময়ই বলবে।মেদিনীপুর উপনির্বাচনের প্রচারে ভাইরাল হওয়া এই ভিডিওটি রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে। ভিডিওটি নিয়ে মানুষের আগ্রহ এবং প্রতিক্রিয়া স্পষ্ট। এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে মেদিনীপুরের ভোটারদের মনে, তা নির্বাচন শেষে স্পষ্ট হবে।

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের