সবাই নার্সিংহোমে যেতে পারবেন না, তাই চিকিৎসকদের মানবিক দিক থেকে বিষয়টি দেখা উচিত: জুন মালিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি ,মেদিনীপুর:সবাই নার্সিং হোমে যেতে পারবেন না, তাই চিকিৎসকদের মানবিক মূল্যবোধ থেকে বিষয়টি দেখতে হবে। সোমবার মেদিনীপুর শহরে জেলার কার্নিভালে যোগ দিতে এসে এভাবেই আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা দেন সাংসদ জুন মালিয়া(June Malia)। জাঁক জমক , জমকালো কার্নিভাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল মেদিনীপুরে । সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বটতলা থেকে গোলকুঁয়াচক পর্যন্ত এলাকা জুড়ে আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়। মেদিনীপুরের ১৭ টি পুজো কমিটির সদস্যরা এতে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উপস্থিত সেচমন্ত্রী মানস ভুইঁয়া(Manas Bhuia) জানান , এটাই বাংলার সংস্কৃতি। এখানে ধর্ম যার যার। উৎসব সবার। সকলে এই উৎসবের আনন্দে মেতে ওঠেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসন যেভাবে বন্যা পরিস্থিতি মোকাবিলা করেছেন সেভাবেই উৎসবে পূজো কমিটি থেকে দর্শনার্থীদের সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া , জেলার বিধায়করা , জেলাশাসক(DM) , পুলিশ সুপার , মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান । সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল। মেদিনীপুর জেলা পূজো কার্নিভালে যোগদান করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা বাংলা ।

এখানে উৎসবের কার্নিভাল(Carnival) হবে। পাশাপাশি জুনিয়র ডাক্তার দের আন্দোলন ও চলছে। সোমবার রাতে মেদিনীপুর শহরে বটতলা এলাকায় পুজোর কার্নিভাল অনুষ্ঠানে যোগ দিতে এসে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া জানান , তিনি যেমন পূজো উদ্যোক্তাদের শুভেচ্ছা জানিয়েছেন তেমনি নির্যাতিতার বিচার ও হবে।তবে তিনি মনে করিয়ে দেন , এখানে গরিব মানুষের সংখ্যা বেশি। সবাই নার্সিং হোমে যেতে পারবেন না তাই ডাক্তার দের মানবিক মূল্যবোধ থেকে বিষয়টি দেখতে হবে।

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলার পরেই আমেরিকার অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি