বাড়ির সামনের মাঠে ছোটদের সাথে ফুটবল খেলে ভোট ময়দানের প্রচারে সুজয় হাজরা

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: সোমবার সকাল থেকেই বাড়ির সামনের মাঠে ছোটদের সাথে ফুটবল খেলেই ভোট ময়দানে প্রচার শুরু করে দিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা(Sujay Hazra)। সাত সকালে মেদিনীপুর শহরের দেওয়ান বাবার মাজারে চাদর চাপিয়ে দোয়া চাইলেন তিনি। আর তারপরেই বাচ্চাদের সাথে ফুটবলও খেললেন প্রার্থী । বর্তমান সরকারের শান্তি সম্প্রীতির বার্তাকে সামনে রেখে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee) লড়াকু আন্দোলনকে সাথে নিয়ে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে এই আসনটি রাজ্য নেতৃত্বের হাতে সমর্পণ করবেন বলেই জানিয়েছেন তিনি। এছাড়াও মেদিনীপুর শহরের পাটনাবাজার বুড়ো শিব মন্দিরে পুজো দেন সুজয় হাজরা। তিনি আশাবাদী বর্তমান সরকারের উন্নয়ন সেই উন্নয়নকে হাতিয়ার করেই এই ভোট ময়দানে জয় লাভ করবেন তিনি ।

ভোটের অংক ২০০১ সাল থেকে যিনি সাজিয়েছেন পর্দার আড়ালে থেকে, সেই সুজয় হাজরা এবার ভোট ময়দানে প্রার্থী । তাই ভোটের অংক এবং প্রচার দুটোই সমানভাবে চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন তিনি । এদিন প্রার্থীর সাথে মেদিনীপুর শহর তৃণমুল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, মহিলা তৃণমূল কংগ্রেসের শহর সভানেত্রী মৌ রায় সহ দলের কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। রীতিমত তাসা – ব্যান্ড বাজিয়ে প্রার্থীর হয়ে প্রচারে নামেন তৃণমূল কর্মীরা। অন্যদিকে,ভূপতিনগরে দুই নাবালিকাকে ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রেফতার বছর ৬০ এর শিক্ষক।আবারো যৌন নিগ্রহর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে(Bhupatinagar)।

ভূপতিনগর থানার অন্তর্গত বাসুদেব বেড়িয়া,বাশুলীবাজার এলাকার ঘটনা।অভিযুক্ত শিক্ষক তপন পাহাড়ি বয়স(৬০) । তার বিরুদ্ধে অভিযোগ যে গত শনিবার রাত ৯ টার দিকে টিউশন পড়ানোর বাহানায় ছাত্রীদের বাড়িতে ডাকেন। আর তার পরই বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে যৌন নিগ্রহ করেন দুই নাবালিকা ছাত্রীকে। ঘটনার পর ছাত্রীরা বাড়ি ফিরে পরিবারকে জানায়। পরিবারের লোক সমগ্ৰ ঘটনা গ্রামে জানায়। গ্রামের লোকজন জমায়েত হয়ে অভিযুক্ত তপন পাহাড়ির বাড়িতে চড়াও হয়ে মারধর করে বলে জানা গেছে ।
পরে ঘটনার খবর যায় ভূপতিনগর থানায়(Bhupatinagar P.S.)। পুলিশ রাতেই এসে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অপরদিকে নিগৃহীত নাবালিকা (বয়স ৯ বছর ) দুই ছাত্রীকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য পাঠানো হয়। পরে তাদের গোপন জবানবন্দি নেওয়া হবে বলে জানা গেছে।

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি