৩৫ লক্ষ টাকার মাস্টারপ্ল্যানে পর্যটন মানচিত্রের এবার নতুন ঠিকানা মেদিনীপুর, বড় উদ্যোগ প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বাংলা-ওড়িশা সীমান্তবর্তী অঞ্চলের ঐতিহাসিক শরশঙ্কা দিঘিকে ঘিরে পর্যটনের নতুন রূপরেখা নিতে চলেছে প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এলাকার এই সুবিশাল পুষ্করিণীকে আধনিকভাবে সাজিয়ে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই দিঘির সৌন্দর্যায়ন ও পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য ৩৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এই অর্থ সাংসদ সাখেত গোখল-এর তহবিল থেকে দেওয়া হয়েছে। প্রশাসনের আশা, দিঘির পাড় ও আশপাশের এলাকা পর্যটকবান্ধব করে তুললে সীমান্ত এলাকার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লকের শরশঙ্কা এলাকায় অবস্থিত এই পুষ্করিণী শুধুমাত্র জেলার গর্ব নয় বরং গোটা বাংলারই এক বিরল ঐতিহাসিক নিদর্শন। দিঘিটির আকার এতটাই বিশাল যে এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্ত স্পষ্টভাবে দেখা যায় না। কয়েকশো মিটার দীর্ঘ ও বহু একর জায়গা জুড়ে বিস্তত এই আয়তাকার পুষ্করিণী দর্শনার্থীদের বিস্মিত করে। 

আরও পড়ুন: ‘স্ত্রীর জন্যই বেঁচে আছি’, সুস্মিতার অঙ্গদানে মঞ্চে ফিরলেন হাস্যকৌতুক শিল্পী সুজয়

ইতিহাসবিদদের মধ্যে এই দিঘির উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে। একাংশের মতে, গৌড় রাজা শশাঙ্কের আমলে এটি খনন করা হয়েছিল, আবার কেউ কেউ ওড়িশার কোনও প্রাচীন রাজার সঙ্গে এর যোগসূত্র খুঁজে পান। তবে এত বৃহৎ আকারের পুষ্করিণী বাংলায় খুব কমই দেখা যায়।

পর্যটন প্রকল্পের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকেলে এলাকা পরিদর্শন করেন পরেশ মুর্মু, সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতি ও স্থানীয় পঞ্চায়েতের একাধিক আধিকারিক। দিঘির চারপাশে কোন কোন জায়গায় উন্নয়ন কাজ করা হবে, তা চিহ্নিত করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, খুব শিগগিরই সৌন্দর্যায়নের কাজ শুরু হবে এবং শরশঙ্কা দিঘি ভবিষ্যতে এক নতুন পর্যটন গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করবে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা