‘স্ত্রীর জন্যই বেঁচে আছি’, সুস্মিতার অঙ্গদানে মঞ্চে ফিরলেন হাস্যকৌতুক শিল্পী সুজয়

Share:

নিজস্ব প্রতিনিধি: মিঠে রসিকতায় জীবনের গভীর সত্য তুলে ধরাই ছিল তাঁর শক্তি। দর্শক হাসতেন, মঞ্চ মুখর থাকত কৌতুকে। কিন্তু হঠাৎ করেই সেই ছন্দে বড়সড় বিরতি পড়ে। জীবন-মৃত্যুর লডাই পেরিয়ে, স্ত্রীর অদম্য সাহচর্যে আবার মঞ্চে ফিরেছেন জনপ্রিয় শিল্পী সুজয় দেব। আজ তিনি ফের দর্শকের মুখে হাসি ফোটাচ্ছেন, আর ভ্যালেন্টাইন্স ডে-র প্রাক্কালে তাঁদের ভালোবাসার গল্প নতুন করে আলোচনায়।

লাটাগুড়ির নেওড়া মোড়ের বাসিন্দা সুজয় ছোটবেলা থেকেই শিল্পের পরিবেশে বড় হয়েছেন। তবলার তালে যেমন পারদর্শী, তেমনই নাচেও সমান দক্ষ। বহু বছর ধরে মঞ্চ মাতিয়েছেন। কিন্তু ২০২২ সালে আচমকা লিভারের গুরুতর অসুখে আক্রান্ত হন ৪৫ বছরের এই শিল্পী। চিকিৎসকদের মতে, তাঁর লিভার কার্যত বিকল হয়ে গিয়েছিল। শিলিগুড়ি ও হায়দরাবাদ-এ চিকিৎসা চললেও অবস্থার অবনতি থামেনি। শেষ পর্যন্ত কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস-এ ভর্তি করা হয় তাঁকে। সেখানেই জানানো হয়, দ্রুত লিভার প্রতিস্থাপন না হলে বাঁচানো সম্ভব নয়।

আরও পড়ুন: হাওড়া গ্রামীণে ৩৫ পুলিশ অফিসারের বদলি, নতুন দায়িত্বে কারা?

ডোনার খোঁজার সময় যখন পরিবার চরম উদ্বেগে, তখন এগিয়ে আসেন স্ত্রী সুস্মিতা দেব ভৌমিক। রক্তের গ্রুপ মেলায় তিনি স্বেচ্ছায় নিজের লিভারের একটি অংশ দান করার সিদ্ধান্ত নেন। কঠোর আইনি ও চিকিৎসাগত প্রক্রিয়া পেরিয়ে চিকিৎসক অভিজিৎ চৌধুরীর তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

২০২২ সালের ১৮ মে অস্ত্রোপচারের পর প্রায় ছয় মাসে সুজয় ধীরে ধীরে সস্থ হয়ে ওঠেন। নভেম্বরে চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে ফের শিল্পজগতে প্রত্যাবর্তন। ‘উজান’ সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ৩৬ বছরের সম্পর্ক তাঁর। তবলা, নাচ, ব্যালে-সবকিছু সামলে আজও মঞ্চই তাঁর প্রাণ। অস্ত্রোপচারের সাডে তিন বছর পর এখন সুজয় ও সুস্মিতা দু’জনেই সম্পূর্ণ সুস্থ। সুজয়ের কথায়, “আজ স্ত্রীর জন্যই আমি বেঁচে আছি।” আর সুস্মিতা বলেন, “ভালোবাসা আর বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়।” লাটাগুড়িবাসীর কাছে তাঁদের এই লড়াই নিঃসন্দেহে এক অনুপ্রেরণার গল্প।

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার