মেদিনীপুরের নেশা মুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি ,পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর শহরে একটি নেশা মুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার। মৃত যুবকের নাম আকাশ দোলই(Akash Doloi) (২৫)।তাঁর বাড়ি মেদিনীপুর শহরের ধর্মা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ মেদিনীপুর শহরের জজ কোর্ট রোড(Judge Court Road) এলাকার একটি নেশা মুক্তি কেন্দ্রে আকাশকে ভর্তি করা হয়। পরিবারের দাবি, আকাশ সম্পূর্ণ সুস্থ ও সবল ছিল।সে নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল। তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতেই ওই কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।মৃতের মা খুকুমণি দেবী জানান, মঙ্গলবার সকালে হঠাৎ করেই কেন্দ্রের তরফ থেকে ফোন করে জানানো হয় যে আকাশ অসুস্থ হয়ে পড়েছে।

এরপর তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে(Medinipur Hospital) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা আকাশেকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে পরিবার পরিজনরা। তাঁদের অভিযোগ, আকাশকে হয়তো কিছু খাওয়ানো হয়েছে বা শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে।যার ফলেই এই মৃত্যু। পরিবারের আরও দাবি, এর আগেও ওই নেশা মুক্তি কেন্দ্রে মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই নেশা মুক্ত কেন্দ্রে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবার-পরিজনদের সঙ্গে পুলিশের বচসাও হয়।

পুলিশের তরফে ওই নেশা মুক্তি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে আকাশ দোলই এর ময়নাতদন্ত করা হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। আকাশের মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা। তবে নেশা মুক্তি কেন্দ্রের ভেতর কি ধরনের ব্যবহার করা হয় সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে পরিবারের।

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল