পিকনিক করতে এসে দামোদর নদীতে নেমে তলিয়ে গেল দুই যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, মেমারি: পিকনিক করতে এসে দামোদর নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় দুই যুবক। জানা গিয়েছে ,হুগলি জেলার চন্ডীতলা(Chanditala) বেগমপুর -এর জয়কৃষ্ণপুর দাসপাড়ার ২ যুবক পাল্লা বাংলো সংলগ্ন মাঠে পিকনিক করতে এসেছিল। মোট সাতজন বন্ধু মিলে এসে দামোদর নদীতে স্নান করতে নামে। সোমবার দুপুর আড়াইটা নাগাদ প্রথমে শুভাশিস দাস ও পরে সাগর দাস পরপর দুই যুবক দামোদর নদীর জলে তলিয়ে যায়। তাদের আর্তনাদে বাকি বন্ধুরা উদ্ধার করার চেষ্টা চালালে তারা ব্যর্থ হয়।

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আছে স্থানীয় মেমারি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবেলা দপ্তর এর সদস্যরা। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পর ওই দুই যুবকের দেহ দামোদর নদীর জল থেকে উদ্ধার হয়। জানা গিয়েছে ,মৃত দুই যুবকের বাড়ি হুগলি জেলার চন্ডীতলা থানা(Chanditala P.S.) এলাকার বেগমপুর (Begampur)জয়কৃষ্ণপুর এর দাসপাড়ায়। প্রথমে শুভাশিস দাসের মৃতদেহ উদ্ধার হয় এবং সন্ধ্যার দিকে সাগর দাসের দেহ খুঁজে পাওয়া যায়।

মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় দুটি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ওই মৃত দুই যুবকের বন্ধুদের বয়ান রেকর্ড করেছে। মৃত দুই যুবক ভালো সাঁতার কাটতে জানতো না বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। এই জোড়া জলে ডুবে মৃত্যুর ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!