শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে রেলের ধাক্কায় মৃত্যু দুই মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি, মেমারি: বছর শেষ হওয়ার আগে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার রাতে বেঘোরে প্রাণ গেল দুই মহিলার। এর মধ্যে সচেতনতার অভাব দেখছে রেল দফতর। রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ২ মহিলার। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মেমারি স্টেশনে(Memary Station)। মৃত মহিলাদের নাম ঝর্না ভূঁইয়া ও পাখি ভূঁইয়া। তাদের বাড়ি বাঁকুড়ার খাতরা এলাকায় বলে রেল সূত্রে জানা গেছে। জানা গেছে, এদিন বাঁকুড়া থেকে ৬ জনের একটি দল ট্রেনে মশাগ্রাম স্টেশনে নেমে মেমারি স্টেশনে আসে।

জানা গেছে, বিকেল আনুমানিক ৬ টা নাগাদ মেমারি স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম (1 No Platfrom)দিয়ে থ্রুট্রেন যাচ্ছিল বর্ধমানের দিকে সেই সময় রেল লাইনের উপর দিয়ে পারাপার হচ্ছিল কিছু যাত্রী হঠাৎ চলে আসছে ট্রেন, ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যু হল ২ মহিলা!জানা গেছে মৃত ওই ব্যক্তিদের বাড়ি বাঁকুড়া জেলার কাতারা এলাকায়! ছয় জনের একটি দল আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিল বাঁকুড়া থেকে মশাগ্রাম নেমে সেখান থেকে মেমারী থেকে ট্রেন ধরে খন্নান যাওয়ার কথা ছিল তাদের।৬ জনই লাইনের উপর দিয়ে পারাপার হতে চাচ্ছিল, চারজন পার হতে পারলেও ২ জন পারেননি তাদের মৃত্যু হয়। 

সেখান থেকে এক আত্মীয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে খন্যান যাওয়ার জন্য ট্রেন ধরতে লাইন পেরিয়ে অন্য প্লাটফর্মে যাচ্ছিলেন তারা। সেইসময় ১নম্বর প্লাটফর্ম দিয়ে আপ লাইনে থ্রু ট্রেন আসছিল। চারজন লাইন পেরিয়ে প্লাটফর্মে কোনক্রমে উঠে পড়লেও, তাদের মধ্যে দুই মহিলা ট্রেনে সামনে পড়ে যান। ঘটনাস্থলেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের আধিকারিকরা। মৃতদের উদ্ধার করে নিয়ে যায় তারা। পুরো ঘটনা তদন্ত শুরু করছে রেল পুলিশ। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যখনই ননস্টপ থ্রু ট্রেন কোন স্টেশন দিয়ে চলাচল করে তখন বারংবার এনাউন্সমেন্ট করা হয়। কিন্তু অনেক রেলযাত্রী তাতে সতর্ক না হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পেরোতে গেলে এই ধরনের অকাল মৃত্যু নেমে আসে।

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১