মেমারিতে অঙ্গনওয়াড়ির খিচুড়িতে টিকটিকি, ব্যাপক শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি,মেমারি: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খাবারে টিকটিকি। এমনই ঘটনা প্রকাশ্যে এল শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নং ব্লকের (Memery 1 No Block)দুর্গাপুর অঞ্চলের আলিপুর গ্রামে। শনিবার সকালে আনুমানিক ১১ টা নাগাদ আলিপুর(Alipur) বাঁশতলার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এক শিক্ষার্থী টিফিনে করে বাড়িতে খিচুড়ি নিয়ে আসে। টিফিনের ঢাকনা খুলতেই চক্ষু চড়ক গাছ। টিফিনের খিচুড়ির মধ্যে একটা আস্ত টিকটিকি। সঙ্গে সঙ্গে অভিভাবক রঞ্জন বোস ছুটে যান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কিন্তু ততক্ষনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা বাড়ি চলে গিয়েছে। তাই তিনি যান স্থানীয় হেলথ সেন্টারে(Helath Center) অভিযোগ জানাতে।

এই ঘটনায় স্থানীয়রা উদিগ্ন হয়ে পরে। কারণ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের(ICDS Center) খিচুড়ি খায় বাচ্চারা ও গর্ভবতী মহিলারা। তাই এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে সকলের বাড়ি বাড়ি গিয়ে সাবধান করে দেন। জানা গেছে সোমবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা যখন আসবে তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন গ্রামবাসীরা। কি করে এই ধরনের ঘটনা ঘটলো তা কেউই বুঝতে পারছেন না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের গাফিলতি কে দায়ী করছেন স্থানীয় গ্রামবাসীরা। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন তারা যে জায়গায় অঙ্গন বাড়ির খাবার রান্না হয় সেই জায়গাটি দেখতে গেছিলেন যে সেটি কতটা স্বাস্থ্যকর পরিবেশ রয়েছে কিন্তু সেখানে তালা ঝোলানো ছিল। সোমবার তারা ফের ওই জায়গা পরিদর্শন করবে।

এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা রান্না করেন তাদের সতর্ক করেছেন গ্রামবাসীরা। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকেও কেউ যেন এই খিচুড়ি না খায় সেই বার্তা দেওয়া হয়েছে। গ্রামে যে যে বাড়িতে এই খিচুড়ি ওই দিন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে নিয়ে যাওয়া হয়েছে সেই সেই বাড়িতে গ্রামবাসীরা নিয়ে যাতে ওই খিচুড়ি না খায় তার জন্য সতর্ক করা হয়।

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির