মেমারিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বৃদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,মেমারি: দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার । রবিবার দুপুর একটার সময় মেমারি থানার (Memory P.S.)অন্তর্গত বাগিলা অঞ্চলের নদীপুর গ্রামে মালতি সরেন নিজের ঘরের মাটির দেওয়াল মেরামত করার সময় হঠাৎ দেওয়ালটি তার ওপর ভেঙ্গে পড়ে । সেই সময় তাকে তার মেয়ে এবং দুই নাতনী সাহায্য করছিল ।

তারাও দেওয়ালের নিচে চাপা পড়ে । প্রতিবেশীরা ছুটে এসে তাদের মাটির দেওয়াল সরিয়ে উদ্ধার করে ।বাকি তিনজন অল্পবিস্তর আহত হলেও মালতি সরণের মৃত্যু হয় ।তড়িঘড়ি মেমারি থানা খবর দেওয়া হলে মেমারি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।এমন আকস্মিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া ।

অন্যদিকে মালদা জেলার(Malda District) বৈষ্ণবনগর থানা এলাকায় রবিবার দুপুরে আচমকা আগুনে ভস্মীভূত হয়ে যায় দশটি বাড়ি। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার কুম্ভিরা হাদিনগরে।তবে আগুন লাগার ঘটনায় কোনো রকম হতাহতের খবর নেই।স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে হঠাৎই ভুট্টার খড়ে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি দোকানে । সেই দোকানে ছিল দুটি গ্যাস সিলিন্ডার(Cylinder)। এরপরেই অতিরিক্ত তাপে সেই সিলিন্ডারগুলি ফেটে যায়। এতে নিমেষে আগুন ছড়িয়ে পড়ে এবং দশটি বাড়ি গ্রাস করে। তবে অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর নেই।

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন