বড়দিন থেকে বর্ষবরণ, শীতের আমেজে রাজ্যবাসী, কেমন থাকবে সপ্তাহান্তের আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে বড়দিনে জাঁকিয়ে শীত কলকাতায়। বুধবারের থেকেও তাপমাত্রা নামল আরও এক ডিগ্রি। বড়দিন থেকে রাজ্যজুড়ে শীতের আমেজ বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছিল। উত্তুরে হাওয়ার দাপটে বৃহস্পতিবার থেকে প্রবল ঠান্ডা রাজ্য জুড়ে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা সংলগ্ন এলাকায় সকাল থেকে কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। বেলা বাড়তি পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। বৃহস্পতিবার থেকে শনিবার পারদপতন হবে কলকাতায়। আগামী ৩-৪ দিন তাপমাত্রা একই রকম থাকবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯। যার স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। সেই তাপমাত্রা বৃহস্পতিবার আরো কিছুটা নেমেছে। জানা গিয়েছে কলকাতার তাপমাত্রা আগামী চার দিনে খুব বেশি বদল না হলেও ১২ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি থাকবে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। উত্তরবঙ্গে ঐশীতের কনকনানি টের পাওয়া যাচ্ছে। উপকূলের জেলাগুলোতে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি কাছাকাছি থাকবে। আগামী শনিবার পর্যন্ত সব জেলাতেই পারদ পতন ঘটবে। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বছরের শুরুতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বড়দিন এবং বর্ষবরণে শীতের আমেজ নিয়ে জল্পনা ছিল। কিন্তু বড়দিনের আগেই পার উৎপাদনের জন্য উচ্ছ্বসিত আমজনতা। কলকাতা সহ জেলায় জেলায় পিকনিকে মেরেছেন আমজনতা। জেলার দিকে রাস্তাঘাটে কাঠ জ্বালিয়ে হাত-পা সেঁকতেও দেখা গিয়েছে। অনেকেই ঠান্ডাকে উপেক্ষা করে বাড়ির ছাদেও অনুষ্ঠানের আয়োজন করেছেন।

 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?