ফের পারদ পতন শহরে, মাঘের শীত কী ফিরবে? কী বলছে হাওয়া অফিস?

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের পারদপতন শহর কলকাতায়। জানুয়ারি মাসে শীতের আমেজ কমে গেলেও ফেব্রুয়ারির শুরুতে ফের নামতে শুরু করেছে পারদ। বিগত বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে উঠে গিয়েছিল। রবিবার থেকে তাপমাত্রা নামতে শুরু করেছে। সোমবারও স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রা। সোমবার কলকাতার তাপমাত্রা ১৫.১। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাপমাত্রা খানিকটা কমলেও, কনকনে ঠান্ডা পরা সম্ভাবনা নেই। উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রায় খুব বড় পরিবর্তন হবে না। আগামী সাতদিন রাতের তাপমাত্রা একই রকম থাকতে পারে। কলকাতার তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার ১৫ ডিগ্রি সেলসিয়াস এর ঘরেই রয়েছে তাপমাত্রা। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। আসন্ন পশ্চিমে ঝঞ্ঝার জেরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে। ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে। তবে কুয়াশার দাপট বজায় থাকবে।

উত্তরবঙ্গে তাপমাত্রা ফের নামতে শুরু করেছে। ভরপুর শীতের আমেজ পাহাড় থেকে সমতল সর্বত্র। আগামী ৭দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার বদল হবে না। তবে বৃষ্টির জেরে শীতের অনুভূতি বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-র কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। ফেব্রুয়ারি মাসে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

ময়নাগুড়ির বসুনিয়া বাড়ির পুজোয় ঘোড়ার গাড়িতে প্রতিমা আসত বাংলাদেশের রংপুর থেকে

বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে চান? পাতে রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার

আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ