পয়লা বৈশাখে চড়বে পারদ, কালবৈশাখীর পূর্বাভাস কয়েক জেলায়

Share:

নিজস্ব প্রতিনিধি : বিগত কয়েকদিনে প্রবল গরমে নাজেহাল বঙ্গবাসী। নতুন বছরেও অস্বস্তি থেকে মুক্তি নেই। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বছরের প্রথমদিন ও তারপরের কয়েকদিন দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কয়েকদিন ধরে চলা অস্বস্তি আরও একটু বৃদ্ধি পাবে। তবে সঙ্গে স্বস্তির বার্তাও শুনিয়েছে। বছরের প্রথম দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট দেখতে পাওয়া যেতে পারে। তবে তার জন্য তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না।

হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে কালবৈশাখীও। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের কারণে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিগত কয়েকদিনে তীব্র গরমে নাজেহাল অবস্থা হয়েছে রাজ্যবাসীর। বছরের শুরুর দিনেই বেশ কয়েক জেলায় কালবৈশাখীর সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। বলা হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। গরম এবং অস্বস্তির কারণে এই সর্তকতা বলেই সূত্রের খবর।

বৃহস্পতিবার এবং শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। দমকা হওয়ার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিও হতে পারে। শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। আগামী দুদিনে আরও ২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। হাওয়া অফিসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে ৩৭ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি স্পর্শ করতে পারে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা। শুক্রবার তাপমাত্রা কিছুটা কমলেও শনিবার থেকে ফের বাড়তে শুরু করবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। উত্তরের ৫ জেলায়, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার থেকে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছে।

কলকাতার আবহাওয়ার দিকে নজর দিলে জানা যাবে, এখানের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আংশিক মেঘলা আকাশ থাকলেও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বৃহস্পতি ও শুক্রবার। আগামী সাতদিন অস্বস্তি বজায় থাকবে বলে জানা গিয়েছে। বুধবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভবনা রয়েছে।

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

বিধানসভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা