দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেট্রোয় গোলযোগ, দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত ব্যহত পরিষেবা

নিজস্ব প্রতিনিধি : ফের মেট্রো পরিষেবা ব্যহত ব্লু লাইনে। দমদম মেট্রো স্টেশনে সিগনালিংয়ের সমস্যা। এরজেরে ব্যাহত মেট্রো চলাচল। দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত মেট্রো চলাচল ব্যহত হয়েছে। আপ ও ডাউন ২ লাইনে মেট্রো চলাচলে ব্যাহত।

জানা গিয়েছে, বৃহস্পতিবারের পরে শনিবার ফের মেট্রোর ব্লু লাইনে সমস্যা। এদিন দুপুরে দমদম মেট্রো স্টেশনে সিগনালিংয়ের সমস্যা দেখা দেয়। এরফলে কোনও মেট্রো দমদম স্টেশনে ঢুকতে বা বের হতে পারছে না। ফলে লাইনেই একটার পর একটা মেট্রো দাঁড়িয়ে পড়ে। দক্ষিণেশ্বর থেকে মেট্রো ছাড়লেও সেটা সিগনাল না পেয়ে দমদম স্টেশনে ঢুকতে পারছে না। আপ এবং ডাউন লাইনে উভয় দিকেই একই সমস্যা দেখা দিয়েছে। মেট্রো পরিষেবা ব্যহত হওয়ার কারণে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। মেট্রো স্টেশনে এসে পৌঁছনোর পরে জানতে পারছেন পরিষেবা দেওয়া যাচ্ছে না। ফলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে নোয়াপাড়া লাইনে গাছ পড়ে থাকার জন্য শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত মেট্রো চলবে বলে জানানো হয়। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপাতত অনির্দিষ্ট সময়ের জন্য মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। একাধিকবার একাধিক করাণে বিভ্রাট হয়েছে মেট্রোতে। কখনও লাইনে জল ঢুকে যাওয়া, কখন যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে অফিস টাইমে ব্যহত হয়েছে পরিষেবা। যারফলে চরম সমস্য়ায় পড়ে সাধারণ মানুষ। পুজোর আগে থেকেই বার বার মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে।

মেট্রো ভোগান্তি নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। তবে পুজো মিটে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। এমনিতেই কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা অনেকদিন ধরেই বন্ধ রাখা হয়েছে। এর জেরে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। তার মধ্যেও মাঝেমধ্যে দেরিতে মেট্রো আসা, পরিষেবা বিঘ্নিত হওয়ার মতো ঘটনা ঘটছে। এতে ব্লু লাইনের যাত্রীদের প্রায়শই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।মেট্রো দেরিতে আসায় অনেক স্টেশনে ভিড় উপচে পড়ে। প্রচন্ড ভিড় থাকায় পরের মেট্রো আসতেই হুড়োহুড়ি পড়ে যায়।

 

Published by:

Share Link:

More Releted News:

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

ইভিএমে পদ্ম প্রতীকে কালির অভিযোগ, দ্রুত ব্যবস্থা সিআরপিএফের

শিলিগুড়িতে ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন গৌতম দেব

বিজেপি কর্মীর মাথায় ভেঙে পড়ল গাছের ডাল, সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল কর্মী

শেষ মুহূর্তে ঘুম ভাঙল কমিশনের, আধাসেনার ভূমিকায় অখুশি

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ