৪০ মিনিট আংশিক স্তব্ধ থাকার পর স্বাভাবিক ব্লু লাইনের মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের মেট্রো বিভ্রাট ব্লু লাইনে। মঙ্গলবার শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। মেট্রো সূত্রে খবর, ময়দানের কাছে মেট্রো লাইনের জল ঢুকে যাওয়ার কারণে ব্যাহত হয়েছে পরিষেবা। ৪০ মিনিট পর পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার দুপুর থেকে সেন্ট্রাল থেকে ডাউনে কোন পরিষেবা পাওয়া যাচ্ছিল না। তাই সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথে মেট্রো চলছিল। ৪০ মিনিট পরিষেবা ব্যাহত থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে। মেট্রো কর্তৃপক্ষর থেকে জানানো হয়েছে, ময়দানের কাছে লাইনে জল ঢুকে যাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রাখা হয়েছে। সেই নিরাপত্তার কথা মাথায় রেখেই পরিষেবা ভেঙে চালানো হয়েছে।  সেন্ট্রাল ও টালিগঞ্জের মধ্যে সম্পূর্ণ পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। মেট্রো পরিষেবা ব্যহত হওয়ার জেরে চরম সমস্য়ায় পড়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী। রেড রোডে অম্বেডকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করছেন। এরফলে কার্যত স্তব্ধ হয়ে যায় সেন্ট্রাল অ্যাভিনিউ। এই পরিস্থিতিতে মেট্রো পরিষেবা ব্যহত হওয়ায় গোদের ওপর বিষফোঁড়ার মত অবস্থা সাধারণ মানুষের। প্রায়ই মেট্রো পরিষেবা ব্যহত হয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। কখনো মেট্রো লাইনে জল ঢুকে পড়ছে, কখনও যান্ত্রিক ত্রুটির কারণে, কখনও বিভিন্ন সমস্যায় পড়ে পরিষেবা ব্যহত হয়। সাধারণ মানুষ এরজেরে চরম সমস্যায় পড়ে। নাকাল হতে হয় তাঁদের। মঙ্গলবারও তেমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

‘২০২৬ আমার জন্যে খুবই ব্যস্ত বছর, অন্য কিছু ভাবছি না’, রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন হুমা

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর