নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গণপিটুনিতে প্রাণ হারাল প্রৌঢ়

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে প্রৌঢ়কে গণপিটুনি! তার জেরে মৃত্যু হল প্রৌঢ়ের! ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা থানার ফতেনগর গ্রামে। ইতিমধ্যে, চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রূপতন মণ্ডল। ওই নাবালিকা ও অভিযুক্ত একই এলাকায় থাকে। অভিযোগ, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার (২৮ মে) রাতে রূপতন মণ্ডল মদ্যপ ছিলেন। সেই সময় ওই নাবালিকাকে একা পেয়ে তিনি যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। ঘটনাটি দেখতে পেয়ে অভিযুক্তের স্ত্রী ওই নাবালিকাকে উদ্ধার করে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন-পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তে ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী

এই খবর দ্রুত গ্রামে ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত গ্রামবাসীরা জড়ো হয়ে অভিযুক্তকে ধরে ব্যাপক মারধর শুরু করে। গণপিটুনির জেরে গুরুতর জখম অবস্থায় ওই প্রৌঢ়কে উদ্ধার করে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পাশাপাশি, বৃহস্পতিবার রাতে চারজনকে গ্রেফতার করে পুলিশ। আর কারা ঘটনায় জড়িয়ে সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার (২৯ মে) ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়। অতিরিক্ত বিচার বিভাগীয় বিচারক ধৃতদের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন এলাকায়।

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে