চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিদ্যাধরীর জলে তলিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: উত্তর ২৪ পরগনা জেলার, বসিরহাট মহকুমার, হাড়োয়া থানার, কুলটি গ্রাম পঞ্চায়েতের, কুলটি লগ গেট পাম্প হাউস এলাকাতে বিদ্যাধরীর জলে তলিয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিক। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা কর্পোরেশন(KMC) এলাকার জল সরাতে তৎকালীন বাম সরকারের আমলে নির্মাণ হয়েছিল কুলটি পাম্প হাউস। তারপর কেটে গেছে বহু বছর । আস্তে আস্তে কলকাতা কর্পোরেশন এলাকার চাপ বেড়ে যাওয়ায় অর্থাৎ কলকাতায় এলাকা বারবার প্লাবিত হয়েছে ।

বর্তমান তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের সিদ্ধান্তে আরো একটি নতুন পাম্প হাউস নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো নতুন পাম্প হাউস নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছিল । যেখানে নির্মাণ কাজ করতে প্রায় ৪০ জন শ্রমিক নিয়োজিত হন। তাদের মধ্যে একজন মুর্শিদাবাদ জেলার বড়ঞা এলাকার বাসিন্দা ২৯ বছরের বিজয়নন্দ দাস । তিনিও নতুন পাম্প হাউস(New Pump House) নির্মাণ করার কাজ করছিলেন। কাজ চলাকালীন চলতি মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের ১ তারিখ সন্ধ্যায় আচমকা পাম্প হাউজের পাশে থাকা বাগজোলা ক্যানেল(Bagjola Cannel) খালের মধ্যে পড়ে যায় ২৯ বছরের বিজয়নন্দ দাস। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও তার কোন রকমের সন্ধান না মেলায়,ঠিকাদার সংস্থার পক্ষ থেকে হাড়োয়া থানায় খবর দেওয়া হয় । তারপর মিনাখাঁর এস ডি পিও(SDPO) আমিনুল ইসলাম খাঁনের নেতৃত্বে, হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক, তাপস ঘোষ, এবং হাড়োয়া থানার অধীনস্থ লাউগাছি বিট হাউসের, ভারপ্রাপ্ত আধিকারিক, বিশ্বনাথ বেরা, ঘটনাস্থল পরিদর্শন করেন।

তারপর আধিকারিকরা, পাশাপাশি ওই শ্রমিকের খোঁজে ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সঙ্গে নিয়ে নৌকা নিয়ে বিদ্যাধরীনদী সহ বাগজোলা খালের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালায় এবং রাতেও তল্লাশি জারি ছিল। খবর পাওয়ার সাথে সাথে তল্লাশিতে ঝাঁপিয়ে পড়েন হাড়োয়া থানার পুলিশ আধিকারিকরা। সব মিলিয়ে ভিন জেলা থেকে নির্মাণ শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কুলটি পাম্প হাউস এলাকায়। ইতিমধ্যে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে থাকা অন্যান্য নির্মাণ শ্রমিকের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন হাড়োয়া থানার(Haroa P.S.) পুলিশ। বৈ শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ