চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভিষেকের উদ্যোগে বাড়িতে ফিরল কর্নাটকে মৃত পরিযায়ী শ্রমিক প্রসন্নের দেহ

নিজস্ব প্রতিনিধি, ঝালদা : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা নতুন নয়। সম্প্রতি ব্যাঙ্গালোরে বছর ৩৯ এর প্রসন্ন কুমারের মৃত্যু হয়েছে। পুরুলিয়ার ঝালদা দুনম্বর ব্লকের চেক্যা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রচেষ্টায় অবশেষে দেহ ফিরলো ঘরে।

জানা গিয়েছে বছরখানেক আগে কর্নাটকের সাম্পিগেহাল্লি এলাকায় কাজ করতে গিয়েছিলেন। একটি নির্মাণ সংস্থাতে কাজ করতেন তিনি। সেখানে তার মৃত্যু হয়েছে গত শুক্রবার। অবশেষে তার ভাইপো সুরজ কাকার দেহ নিয়ে বাড়িতে ফেরে। বাড়িতে দেহ আসার পরেই শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার। 

জানা গিয়েছে, প্রসন্ন কুমার ও তাঁর স্ত্রী কুন্তী কুমারের ২ সন্তান। বড় ছেলে চলতি বছর মাধ্যমিক দিয়েছে। ছোট ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র। পরিবারের আসল রোজগেরে ছিলেন তিনি। তাই মৃত্যুর পর পরিবারের ওপর থেকে ছাদ টাই চলে গেল। প্রসন্ন বড় ছেলে জানিয়েছে, সংসার কিভাবে চলবে জানা নেই। প্রসন্ন রায় চার ভাই। সামান্য চাষের জমি রয়েছে। সেখানেই কাজ করে সংসারের কিছুটা সুরাহা হয়। এবার কী হবে সেটা নিয়েই চিন্তিত সকলেই।

সূত্রের খবর, গত বছর ফেব্রুয়ারি মাসে কাজে গিয়েছিলেন। তারপর থেকে বাড়িতে আসতে পারেননি প্রসন্ন। যে ঠিকাদার সংস্থার হয়ে কাজ করতেন, সেখানে তাঁকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। আগে বেশ কয়েকবার পালিয়ে এসেছিলেন। পরে তাঁরা ফিরিয়ে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, প্রসন্ন কুমারকে খুন করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ। 

Published by:

Share Link:

More Releted News:

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হেমন্তের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ