হচ্ছেটা কী, দুধ ফুটে হয়ে যাচ্ছে রবার! চাঞ্চল্য বালুরঘাটে

শুনলে চমকে যাবেন দুধ ফুটে হয়ে যাচ্ছে রবার। এর আগে কেউ কোনওদিন এমন কথা শোনেননি। কিন্তু এই ঘটনা ঘটেছে বালুরঘাটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুধকে গরম করলে তাতে সর পড়ে। সেই সর থেকে আবার ঘি তৈরি হয়। একথা সবাই জানেন। দুধকে ফুটিয়ে তা থেকে রাবড়ি তৈরি হয় সেটাও অনেকেই জানেন। আর দুধ(Milk) ফুটিয়ে ক্ষীর তৈরির কথা তো বাচ্চা ছেলেরাও জানে। কিন্তু রবার! হ্যাঁ শুনলে চমকে যাবেন দুধ ফুটে হয়ে যাচ্ছে রবার(Rubber)। এর আগে কেউ কোনওদিন এমন কথা শোনেননি। দুধ থেকে শোনার পাওয়ার কথা বঙ্গবাসীকে শুনিয়েছিলেন বঙ্গ বিজেপির(Bengal BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। কিন্তু দুধ থেকে যে রবার পাওয়া যাবে সে কথা এর আগে কেউ কোনওদিনই শোনাননি। আর তাই দুধ ফুটে রবার হতেই তা ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ল উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর(South Dinajpur) জেলার সদর শহর বালুরঘাটে(Balurghat) যা কিনা বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar) খাস তালুক। সেখানেই ঘটেছে এমন আজব ঘটনা।

জানা গিয়েছে, বালুরঘাট শহরের অভিযাত্রী ক্লাব সংলগ্ন এলাকায় স্থানীয় একটি চায়ের দোকানে বৃহস্পতিবার রাতে বিষয়টি সকলের নজরে আসে। সেখানে দেখা যাচ্ছিল দুধ গরম করতে গেলেই তা রাবারের মত হয়ে যাচ্ছে। ওই চা দোকানের মালিক দীপক সরকারের দাবি, দুধ গরম করতে গেলেই তা রাবারের মতো হয়ে যাচ্ছে। শুক্রবার সকালে দীপকবাবু এই ঘটনায় জানিয়েছেন, ‘আমি চা করার জন্য প্যাকেট দুধ ব্যবহার করি। সেই প্যাকেটের দুধ জ্বাল দিতে গিয়ে দেখছি তা রাবারের মতো গলছে। ছানা কাটলেই তা রাবারের মতো হয়ে যাচ্ছে। অনেকেই তা দেখেছে। আমার মনে হচ্ছে এটা ভেজাল দুধ।’ আর এই ঘটনাটি জানাজানি হতেই কার্যত গোটা বালুরঘাট শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শহরের অনেক বাসিন্দাই যারা প্যাকেটের দুধ কিনে খান তাঁরা এই ঘটনায় রীতিমত আতঙ্কিত। অনেকেই এদিন আর ভয়ে প্যাকেটের দুধ কেনেননি।  

ইতিমধ্যেই এই ঘটনায় জেলার খাদ্য দফতরের নজরে আনা হয়েছে। সেখানকার আধিকারিকদের দাবি,  বিষয়টি তাঁরা জানতে পারলেও এই নিয়ে এখনও পর্যন্ত তাঁরা কোনও অভিযোগ পাননি। ফলে নমুনা সংগ্রহ করাও সম্ভব হয়নি। অভিযোগ পেলে ওই দুধের নমুনা সংগ্রহ করে তা ল্যাবে পাঠানো হবে পরীক্ষার জন্য। এরপরেই জানা সম্ভব হবে দুধে ভেজাল আছে কিনা। অভিযোগ পেলে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। যদিও আমজনতার দাবি, প্যাকেটবন্দি এমন অনেক দুধই শহরে বিক্রি হয় যার গুণমান নিয়ে তাঁরা বার বার সরব হয়েছেন। কিন্তু সেই সব সমস্যার কোনও সমাধান হয়নি। এখন দুধ ফুটে রবার হয়ে যাওয়ার ঘটনা যদি সত্যি হয় তাহলে দুধকে ঘিরে আতঙ্ক তৈরি হয়ে যাবে শহরের বাসিন্দাদের মধ্যে। 

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালোচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….